ঈদের অনুষ্ঠানে মুখোমুখি সাকিব-পাইলট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনের ঈদ আয়োজনে মুখোমুখি হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও সাকিব আল হাসান।‘অলরাউন্ডার—মুখোমুখি দুই অধিনায়ক’ নামের একটি অনুষ্ঠানে তাঁদের দুজনকে একসঙ্গে দেখা যাবে। গতকাল রোববার রাতে বাংলাভিশনের নিজস্ব স্টুডিওতে হয়ে গেল এই অনুষ্ঠানের ধারণকাজ। জানা গেছে, ‘অলরাউন্ডার—মুখোমুখি দুই অধিনায়ক’ অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের সফল এই দুই তারকার সাফল্যের গল্প শোনা যাবে। বিভিন্ন বিষয়ে তাঁরা খোলামেলা আলোচনাও করেছেন। পাইলট বলেন, ‘সাকিব বিশ্বের অন্যতম একজন অলরাউন্ডার। একজন অলরাউন্ডার হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। অনুষ্ঠানে সাকিবের বিভিন্ন অভিজ্ঞতার পাশাপাশি আমাদের ব্যক্তিজীবনের নানা দিক উঠে এসেছে।’বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান শামীম শাহেদ বলেন, ‘সাকিব আল হাসান ও খালেদ মাসুদ পাইলট—দুজনই আমাদের দেশের সফল ক্রিকেটার। সফল মানুষের কথা শুনে নতুন প্রজন্ম যাতে উত্সাহিত হয়, সেই উদ্দেশ্যেই অনুষ্ঠানটি করা।’ তারিকুল ইসলাম সজলের প্রযোজনায় ‘অলরাউন্ডার—মুখোমুখি দুই অধিনায়ক’ অনুষ্ঠানটি বাংলাভিশনে ঈদের পঞ্চম দিন রাত নয়টা ৪০ মিনিটে প্রচারিত হবে।