ঈদের অনুষ্ঠানে সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান ও সারিকা। অনুষ্ঠানের নাম ‘স্টারস আইকন’। ঈদে প্রচারিত হবে চ্যানেল নাইনে। সম্প্রতি এফডিসির ৯ নম্বর ফ্লোরে ধারণ করা হয় অনুষ্ঠানটি। এখানে অংশ নিয়েছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং মডেল তারকা রাখি, ফারিয়া ও সারিকা। ছিল আড্ডা আর তাঁরা সবাই জুটি হয়ে অংশ নিয়েছেন নানা মজার খেলায়। অনুষ্ঠানের তেমনি একটি জুটি সাকিব ও সারিকা। অনুষ্ঠানের ফাঁকে ক্যামেরাবন্দী করা হয় এই জুটিকে। অনুষ্ঠানে আরও ছিল শূন্য ব্যান্ডের এমিলের গান। ‘স্টারস আইকন’ উপস্থাপনা করেন শিনা চৌহান ও সোলায়মান। প্রযোজক মাহফুজুর রহমান।