ঈদের আগে ছবি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের বাকি আর মাসখানেক। তাই ঈদের আগে আর কোনো প্রযোজক আপাতত ছবি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সবাই এখন ব্যস্তঈদে ছবি মুক্তি দেওয়া নিয়ে। এমনকি গত কয়েক সপ্তাহে যে নতুন ছবিগুলো মুক্তি পেয়েছিল, সেগুলোর প্রিন্টও কোনো প্রযোজক আপাতত প্রেক্ষাগৃহগুলোতে সরবরাহ নাকরার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, এ জন্য এখন কয়েক বছর আগে মুক্তি পাওয়া ছবিগুলো প্রদর্শন করবেন প্রেক্ষাগৃহের মালিকেরা। এ ছাড়াগত বছর যে ছবিগুলো ব্যবসাসফল হয়েছিল, সেসব ছবিই এখন থেকে ঈদের আগ পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে নতুন করে মুক্তি দেওয়া হবে।