ঈদের আগে নতুন ছবি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের এখনো অনেক দিন বাকি। কিন্তু এখন থেকেই আর কোনো নতুন ছবি মুক্তি পাচ্ছে না। প্রযোজকেরা এখন ব্যস্ত ঈদের ছবি নিয়ে। এমনকি গত কয়েক সপ্তাহে যে নতুন ছবিগুলো মুক্তি পেয়েছে, সেগুলোর প্রিন্টও কোনো প্রযোজক আপাতত প্রেক্ষাগৃহগুলোতে সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, কয়েক বছর আগে মুক্তি পাওয়া ছবিগুলো এখন প্রদর্শন করবেন প্রেক্ষাগৃহের মালিকেরা। এ ছাড়া গত বছর যে ছবিগুলো ব্যবসাসফল হয়েছে, সেসব ছবিই ঢাকাসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে নতুন করে মুক্তি দেওয়া হবে।