ঈদের আনন্দমেলায় দূরবীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটিভির ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় প্রথমবারের মতো গান করছে ব্যান্ডদল ‘দূরবীন’। ১৭ আগস্ট বিটিভির নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হবে বলে জানান ব্যান্ডের ভোকাল ও দলনেতা শহীদ। ‘খুশিরই ধুম লেগেছে আকাশে বাতাসে, আবেগী মন মেতেছে বাঁধ ভাঙ্গা উল্লাসে’ শিরোনামে গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম। সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। কণ্ঠ দিয়েছেন দূরবীনের চার সদস্য শহীদ, আরফিন রুমি, কাজী শুভ ও আইয়ুব শাহরিয়ার। শহীদ বলেন, ‘ঈদের আনন্দমেলায় গান গাওয়ার সুযোগ পেয়ে আমরা দারুণ খুশি। ঈদের আনন্দ মাথায় রেখেই গানটি করেছি। তবে যেকোনো উত্সবেই গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ দূরবীন ব্যান্ডের পরের অ্যালবামেও গানটি রাখা হবে বলে জানান শহীদ। আনজাম মাসুদের উপস্থাপনায় ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।