ঈদের আলোচিত কিছু নাটক
ঈদুল ফিতর উপলক্ষে চ্যানেলে চ্যানেলে এক সপ্তাহ ধরে অসংখ্য নাটক দেখানো হয়েছে।এসবের মধ্যে আলোচিত কিছু নাটক নিয়ে আনন্দ পাতার এই আয়োজন। নাটকগুলো নিয়েলিখেছেন—আখতার হুসেন, মশিউলআলম, জাহীদ রেজা নূর, পল্লব মোহাইমেন, মেহেদী মাসুদ, তানজিনা হোসেন, ফিরোজ জামান চৌধুরী, ইশরাত জাহান, আলতাফ শাহনেওয়াজ তৈমুর রেজা ও সাইফুল সামিন একজন ছায়াবতীচিত্রনাট্য ও পরিচালনা: মাহফুজ আহমেদ। বিটিভি।অভিনেতা মাহফুজ আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় প্রচারিত নাটক একজন ছায়াবতীর গল্পটি দারুণ। নোয়াখালীর এক গাঁয়ের মেয়ে পারু (সুমাইয়া শিমু) সপ্তমবারের মতো স্বামীর লাথি-গুঁতো খেয়ে চিরতরে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে বাপের বাড়ি চলে আসার মধ্য দিয়ে কাহিনির শুরু। গোটা নাটকে মেয়ে স্বামীকে ছেড়ে চলে আসায় মায়ের প্রতিক্রিয়া, স্কুলশিক্ষক বাবার নিশ্চুপ হয়ে যাওয়া, স্ত্রীকে ফিরিয়ে নিতে আসা স্বামীর (মাহফুজ আহমেদ) টানাপোড়েন, বুড়ো হাশিম চাচাকে জড়িয়ে স্বামী পরিত্যক্তা শিমুকে নিয়ে কেচ্ছাকাহিনি রটা আর সবকিছুর সামনে শিমুর পাহাড়ের মতো অটল জেদ ও ঘৃণা—অভিনয়ের বাইরে মাহফুজের ক্ষমতাকে আবারও প্রমাণ করে দেয়। শুরুর কথাটা আবার স্মরণ করা যাক, তথাকথিত হাসির নাটক বা সিরিয়াস বক্তব্যধর্মী নাটক না হয়েও কেবল চারপাশের ছোট-বড়, সুখী-দুঃখী সাধারণ মানুষের জীবনে লুকিয়ে থাকা অসামান্য সব গল্প ক্যামেরায় আন্তরিকতার সঙ্গে তুলে আনার কুশলীপনাই দর্শক টানতে পারে, এর জন্য বড় ধরনের নিরীক্ষার প্রয়োজন নেই। চমৎ কার ও সংযত অভিনয় করেছেন শিমু, কোথাও কোনো বাড়তি অভিনয় বা অতিরঞ্জন নেই। শিমুর মায়ের চরিত্রটিও অসাধারণ সাবলীল। আর হাশিম চাচার চরিত্রে আমিরুল ইসলাম বরাবরের মতোই লা-জওয়াব অভিনেতা। নাট্য পরিচালনার জগতে মাহফুজকে স্বাগতম।অল অ্যাবাউট হিজ মাদারগল্প: মোস্তফা সরয়ার ফারুকী।চিত্রনাট্য ও পরিচালনা: গোলাম কিবরিয়া ফারুকী। চ্যানেল আই।সমাজজীবনে চলচ্চিত্রের নেতিবাচক প্রভাবের প্রতিচ্ছবি অল অ্যাবাউট হিজ মাদার। মূল চরিত্রে অভিনয় করেছেন কল্প, মারজুক রাসেল, জুঁই করিম, সুলতানা রেবু, রিফাত চৌধুরী ও রিয়াজ মোবারক।ব্যাচেলর চলচ্চিত্রের মারজুক রাসেল ও জেরিনের অসম প্রেমের গল্প নিশ্চয় মনে আছে অনেকের। চলচ্চিত্রের সেই কল্পিত গল্পের কারণে একটি পরিবার ভেঙে যাওয়া এবং এর ফলে ওই পরিবারের স্কুলপড়ুয়া একমাত্র ছেলে যেসব সমাজ-মনস্তাত্ত্বিক সমস্যার মুখোমুখি হয়, তা নিয়েই এই নাটক। নাটকে কিশোর অনিকের মা জেরিন। অনিকের বাবা ব্যাচেলর ছবি থেকে জানতে পারে, মারজুক রাসেলের সঙ্গে জেরিন নামের একটি মেয়ের সম্পর্ক আছে। সে ভাবে, তার স্ত্রী জেরিনই মারজুকের প্রেমিকা! সন্দেহ থেকে ঝগড়া, তারপর ছাড়াছাড়ি। মা-বাবার বিচ্ছেদের বলি হয় অনিক।সামাজিক হয়রানি থেকে বাঁচতে কয়েক দিনের জন্য অনিককে দাদির বাসায় থাকার পরামর্শ দেয় তার বাবা। দাদির বাসায় গিয়ে মারজুক রাসেলের সন্ধানে আজিজ সুপার মার্কেটে যায় অনিক। অনিক দেখা করে মারজুকের সঙ্গে। মারজুক রাসেলের কাছ থেকে কৌশলে অনিক জানতে পারে, কথিত জেরিনের সঙ্গে তার একতরফা প্রেম ছিল। জেরিন তাকে কোনো দিন ভালোবাসেনি!সবকিছু জানার পরও অনিকের মনে দানা বাঁধে ক্ষোভ। অভিমানে সে ছুটে যায় মায়ের কাছে। মাকে প্রশ্ন করে, কেন মারজুক তাকে নিয়ে কবিতা লেখে, কেন তাকে পছন্দ করে, কেন সে চলে এল?অভিমানী অনিক মাকে অপমান করে চলে আসে। কিন্তু মায়ের জন্য অন্তর তার ঠিকই কাঁদে। মাকে সে সত্যিই অনেক ভালোবাসে, অনেক। তাই সেদিন রাতেই মাকে ভয়েস এসএমএস দিয়ে ক্ষমা চায় অনিক, কান্নাজড়িত কণ্ঠে মায়ের প্রতি তার অসীম ভালোবাসার কথাও জানিয়ে দেয় সে। কান্নার জল নামে জেরিনেরও চোখে।সুনিপুণ চিত্রনাট্য, ঘটনার পরম্পরা, ক্যামেরার কারুকাজ এবং কুশীলবদের অভিনয়শৈলীতে নাটকটি জীবন্ত হয়ে ওঠে। গণমাধ্যমের নেতিবাচক প্রভাব এবং বিচ্ছিন্ন পরিবারের সন্তানদের সমাজ-মনস্তাত্ত্বিক যন্ত্রণার দিকটি দর্শককে ভাবিয়ে তোলে।নেকলেসপরিচালনা: লুৎ ফুন নাহার মৌসুমী।মাছরাঙা।মোপাসাঁর গল্প দিয়ে বানানো টেলিফিল্ম—নাম নেকলেস। টানটান একটা গল্প তো আছেই, কিন্তু সেটা গৌণ দিক। গল্পের শক্তির দিকটা এর ছায়ার মতো বুকে হেঁটে চলা জীবন। এক্সপেরিমেন্টাল কাজ। কাহিনির মাঝে মাঝে থিয়েটারি কৌশল প্রযুক্ত হয়েছে। তিনজন কো-অ্যাক্টর ধবধবে সাদা সেটে কোরাস গাইতে আসেন। শুরুতে একটু নাটুকে লাগলেও, পরে বেশ মানিয়ে যায়। গল্পটা মোটামুটি এ রকম: অনিন্দিতা ভারি সুন্দর, কথাবার্তায় স্মার্ট। মেয়েটার কপাল মন্দ, বিয়ে হয়েছে রজত নামে এক কেরানির সঙ্গে। চা খাওয়ার চিনি, সাজগোজ করে ফিটফাট হওয়ার মতো শাড়ি-গয়না নেই। এই ‘নেই’টুকুই অনিন্দিতার জীবন। সে পদ্মভূকের মতো বেহুঁশ হয়ে থাকে কল্পনার মধ্যে। কল্পনায় সে শুধু আফসোস করে, কেন অমন কেরানির সঙ্গে তার বিয়ে হবে? স্বামীর সঙ্গে অহোরাত্র খিটিমিটি।একদিন ওর বান্ধবী হিমিকা এসে হাজির। দুজনে শপিংয়ে যায়। অমনি ‘নেই নেই’ দুঃখটা চাগাড় দিল। উনিশ হাজার টাকা দামের একটা শাড়ি যে কেনা হলো না! থিয়েটারি সেটে পদ্মভূক মেয়েটার বিচার হচ্ছে, এমন একটা অবাস্তব দৃশ্যে তার মনস্তত্ত্ব ভারি ফুটল। মেয়েটার ব্যক্তিত্ব ফেটে বেরুনো দুঃখ একটা বেড়ালের মতো দর্শকের মনে আঁচড় কাটছে।এক পার্টির নিমন্ত্রণ উপলক্ষে গল্পে মোচড়। অনির শাড়ি চাই। জমানো টাকা দিয়ে কেনা হলো। এবার চাই নেকলেস। হিমিকার কাছ থেকে ধার করে আনা হলো একটা হীরার নেকলেস। পার্টিতে সবাই অনিতে মশগুল। নেশার ঘোরে বাড়ি ফিরতে ফিরতে হারিয়ে গেল নেকলেস। নেকলেস ফেরত দিতে হবে। ভিটেমাটি বেচে, ধারদেনা করে ১৩ লাখ টাকা দিয়ে ওই নেকলেস ওরা গড়াল। অনিন্দিতা টাকা জোগাড় করতে গিয়ে এক শেঠের ভজনা করল।গল্পের শেষটায় গিয়ে আমরা জানতে পারি, অনির কামনা-বাসনা মরে গেছে। পুরুষের রক্তাক্ত হূদয়ের ওপরে সে আর হাঁটতে চায় না। ১০ বছরে সেই ঋণ শোধ হলো। এরপর একদিন হিমিকার সঙ্গে দেখা। সেদিন জানা গেল, যে নেকলেস ওরা জীবন ক্ষয় করে ফেরত দিয়েছে, সেটা আসলে ছিল নকল।মূল চরিত্রে প্রায় সবার অভিনয় দুর্দান্ত। ডায়ালগ পরিণত। চরিত্রগুলো জ্বলজ্বল করছে। আর টানটান গল্পের মধ্যে জীবনের গভীর একটা অনুভূতি উঁকিঝুঁকি দিয়েছে। সব মিলিয়ে পরিশীলিত আর্ট। টেলিফিল্মের পরিচালক লুৎ ফুন নাহার মৌসুমী ধন্যবাদ পাবেন। প্রুফ রিডাররচনা: চঞ্চলকুমার ঘোষ।পরিচালনা: রেদওয়ান রনি। আরটিভি। ‘টেলিভিশন নাটকের সুবর্ণ যুগ লুপ্ত। ভালো পাণ্ডুলিপির অভাব, তেমন নির্মাতাও নেই’—যাঁদের কণ্ঠে এ রকম খেদ ঝরে পড়ে, প্রুফ রিডার টেলিছবিটি দেখার পর খানিক আশার আলো তাঁদের জুটেও যেতে পারে। নড়েচড়ে বসে তাঁরা ভাবতে পারেন, স্মৃতির তারে ঝলসে ওঠা সোনালি দিনের সেই সব নাটকের ধারাবাহিকতা এখনো জিয়ন্ত তাহলে? রেদওয়ান রনির পরিচালনায় প্রুফ রিডার এমনই একটি টেলিছবি।এটি একজন প্রুফ রিডারের জীবন-আখ্যান। তবে সেই জীবনের পৃষ্ঠা বড়ই সাদাসিধে। বয়োবৃদ্ধ আফসার মিয়ার দিন শেষ। জোরসে আর প্রুফ দেখতে পারে না। চোখের আলো ক্ষীণ হয়ে এসেছে। ডাক্তারের কাছে গিয়ে নতুন চশমা লাগানোর খরচাপাতিও তার কাছে বড় বেশি। এমন সময় অসুস্থ অবস্থায় স্মৃতিভ্রষ্ট হয়ে মৃত মেয়েকে জীবন্ত দেখতে পায় সে। মেয়েটি তার কাছে আসে, অভিমান-আবদারে মত্ত হয়। অবশেষে একসময় আফসার মিয়ার জীবনও ফুরিয়ে আসে। কাহিনি মোটামুটি এ রকম। কিন্তু টেলিছবিটির আসল গোমর হলো, এটি চঞ্চলকুমার ঘোষের ছোটগল্পের চিত্রায়ণ।ছোটগল্প ও নাটকের ফারাক অনেক। অধিকাংশ ছোটগল্পে উত্তমপুরুষরূপী একজন বর্ণনাকারী থাকে। গল্পকে ক্যামেরার ফ্রেমে আটকাতে গিয়ে এই টেলিছবিতেও সেই বর্ণনাকারীর খোঁজ মিলল। তবে মজা হলো, এই বর্ণনাকারীকে আমরা কেউ চর্মচক্ষে দেখতে পারি না। টিভির পর্দায় চলমান দৃশ্যের ভেতর থেকে ভয়েসওভারে কেবল তার কণ্ঠস্বর শুনি; বুঝতে পারি, সে আছে। প্রুফ রিডার-এর বর্ণনাকারী চরিত্রটি একজন লেখক। মূলত তার মাধ্যমেই আমরা আফসার মিয়ার জীবনবৃত্তান্ত জানতে পারি। টেলিছবিতে প্রকাশক অথবা আফসার মিয়ার সঙ্গে লেখকরূপী বর্ণনাকারীর যখন কথোপকথন চলে, ক্যামেরা তখন ওই সব চরিত্রের ওপর নিবদ্ধ। কিন্তু যে মুহূর্তে বর্ণনাকারীর কণ্ঠস্বর শোনা গেল, তৎ ক্ষণাৎ দ্রুতগতিতে মুভ করতে শুরু করেছে ক্যামেরা। এই মুভিং পদ্ধতিতে সরাসরি না দেখিয়েও স্ক্রিনে অদৃশ্য লেখকের অস্তিত্ব বোঝাতে সক্ষম হয়েছেন রনি। পুরো বিষয়টির মধ্যে অভিনবত্ব আছে। আর এর ফলে ভিজ্যুয়াল মাধ্যমে ছোটগল্পের শিল্পপ্রকরণও তিনি আরোপ করতে পেরেছেন অসাধারণ নৈপুণ্যে।আবুল হায়াত সু-অভিনেতা। প্রুফ রিডার টেলিছবির আফসার মিয়ার চরিত্রে যেন আরেকবার নিজেকে ছাড়িয়ে গেলেন তিনি। তাঁর মেয়ে হিসেবে মিথিলার অভিনয়ও মন্দ নয়। তবে এখানে জোর গলায় বলার মতো ব্যাপার হলো, তরুণ নির্মাতা রেদওয়ান রনি এই নির্মাণের মধ্য দিয়ে নতুন এক নাট্যভাষা যেন হাজির করলেন আমাদের টেলিমিডিয়ায়।দুলছে পেন্ডুলামকাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা: মাসুদ হাসান উজ্জ্বল। দেশ টিভি। রূপায়ণ ঠাকুর। বয়স ৫৫। বিয়ে করেননি। বিখ্যাত চিত্রশিল্পী। শিক্ষকতা করতেন। ১৭-১৮ বছর আগে তাও ছেড়েছেন। বাসার বাইরে খুব একটা যাওয়া হয় না। ছবি আঁকার বাইরে ফেসবুক নিয়ে সময় কাটান।আলমিত্রা। টিনএজার। ফেসবুকের মাধ্যমেই রূপায়ণ ঠাকুরের সঙ্গে পরিচয়। রূপায়ণ ঠাকুরের ব্যক্তিত্ব, তাঁর গল্প বলার ঢং মুগ্ধ করে আলমিত্রাকে। ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু আলমিত্রার চাওয়া আরও কিছু। রূপাই। নিজের রুমের জানালা থেকে আলমিত্রাকে অনুসরণ করছে। চলার পথে দুয়েকবার তাঁদের দেখা হয়েছে, কথাও হয়েছে। কালো চশমা ব্যবহার করে সে। এই কালো চশমার ভেতর থেকেই সে জগৎ টাকে দেখতে পছন্দ করে।শুরুতে এই টেলিছবির গল্পটা সাধারণ বলেই মনে হবে। কিন্তু কিছুক্ষণ পরই এর মধ্যে অন্য এক ভাবনার আভাস পাওয়া গেল। একই মানুষের দুটি সত্তা। একটি পরিণত বয়স, অন্যটি তাঁর ২০-২২ বছর বয়সের। আর এ দুটি সত্তা, দুই বয়স একই সঙ্গে পাশাপাশি চলছে। এ দুটি চরিত্রকেই নাট্যকার আলাদাভাবে দেখিয়েছেন। আর তা দেখিয়েছেন বিমূর্ত রূপে। তাকে পরাবাস্তব বললেও ভুল হবে না। দুটি চরিত্র একসময় মুখোমুখি হয়। নিজেদের দ্বন্দ্ব তখন সামনে চলে আসে। চরিত্র দুটির পরিণতিটা কিন্তু আলাদাভাবেই হয়েছিল। এমনটা সাধারণত সাহিত্যে দেখা যায়। টিভি নাটকে খুব একটা না। এখানে মনস্তাত্ত্বিক অনেক ব্যাপার থাকে, যা যথাযথভাবে তুলে ধরা একটু কঠিন হয়ে দাঁড়ায়। সেদিক থেকে এই টেলিছবির নাট্যকার ও পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল সফল হয়েছেন। তবে ঈদের সময় বিজ্ঞাপনের ভিড়ে জটিল মনস্তাত্ত্বিক গল্প দর্শকের মনোযোগ আকর্ষণে কতটা সফল হয়েছে, সেই প্রশ্নটা অবশ্য থেকেই যায়।রূপায়ণ ঠাকুরের চরিত্রটি করেছেন আজাদ আবুল কালাম। তিনি অবশ্যই বড় মাপের একজন অভিনেতা। কেন যেন বারবার মনে হয়েছে, এই চরিত্রটিতে তাঁর হয়তো আরও ভালো কিছু দেওয়ার সুযোগ ছিল। দেখে তৃপ্তি পাওয়ার যে ব্যাপার, সেখানে একটু অতৃপ্তির ছোঁয়া রয়ে গেল। তবে রূপাই চরিত্রে নিশো আর আলমিত্রার চরিত্রে আনুষার কাজ মন্দ হয়নি। আবহসংগীত হিসেবে যা ব্যবহার করা হয়েছে, দৃশ্যের সঙ্গে সেগুলো চমৎ কার মানিয়ে গেছে। ‘দালিয়া’চিত্রনাট্য ও পরিচালনা: নুরুল আলম আতিক। এনটিভি।ঈদে প্রচারিত নূরুল আলম আতিকের নাটক দালিয়া। এর ব্যাপ্তিকাল ছিল ৪০ মিনিট ১৯ সেকেন্ড। রবীন্দ্রনাথ ঠাকুরের মূল গল্প অবলম্বনে তৈরি করা হয়েছে চিত্রনাট্য। মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন জয়া আহসান, স্বাগতা, শাহরিয়ার সজীব, অশোক বেপারী, পূলক। নাটকের টেলোপে দেখানো হয়, বাংলায় তখন মুঘল শাসনামল। আরঙ্গজেবের ভয়ে পরাজিত রাজা শাহ সুজা আরাকান অঞ্চলে পালিয়ে আসেন। আরাকান রাজার ইচ্ছা ছিল তাঁর ছেলেদের সঙ্গে সুজার মেয়েদের বিয়ে দেবেন। কিন্তু সুজা সম্মত না হওয়ায় আরাকান রাজা মনঃক্ষুণ্ন হন। নৌবিহারের নাম করে হত্যা করেন সুজাকে। তাঁর তিন মেয়ের মধ্যে বড় মেয়ে আত্মহত্যা করে। মেজ মেয়ে জুলেখা নদীতে ঝাঁপিয়ে পরে রক্ষা পায়। ছোট মেয়ে আমেনাকে সুজা নিজেই নদীতে ছুড়ে ফেলেন। নাটকের শুরু এখান থেকেই।দেখা যায়, কয়েকজন বিশ্বস্ত অনুগতের সাহায্যে বনজঙ্গল কেটে এগিয়ে আসছে জয়া আহসান। তার কথাবার্তায় ও চাহনিতে ফুটে ওঠে তীব্র অহংকার। কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যায়, সে-ই রাজা সুজার মেজ মেয়ে জুলেখা। ছোট বোন আমেনার খোঁজ সম্পর্কে নিশ্চিত হয়েই পাহাড়ি এলাকায় এসেছে সে। কিন্তু সে দেখতে পায় জেলে পরিবারে বেড়ে ওঠা তার বোনটি নিজের জন্মপরিচয় ভুলে প্রেমে মেতে আছে দালিয়া নামের এক স্থানীয় যুবকের সঙ্গে। ক্ষুব্ধ জুলেখা দালিয়াকে আমেনার জীবন থেকে সরে যেতে বলে। বোনকে তাতিয়ে তোলার চেষ্টা করে পিতৃহত্যার প্রতিশোধ নিতে। একপর্যায়ে দালিয়াকে কাজে লাগিয়ে রাজাকে চেনার চেষ্টা করে। এর মধ্যেই আমেনার জন্য রাজা বিয়ের প্রস্তাব পাঠালে প্রতিশোধের সুযোগ হাতে এসে যায় জুলেখার। বোনকে প্রস্তুত করে বিয়ের রাতে রাজাকে হত্যা করতে। বিয়ের লগ্নে রাজার বজরায় আমেনাকে তুলে দেওয়ার আগে তার হাতে ছুরি গুজে দেয় জুলেখা। কিন্তু রাজার বুকে ছুরি চালাতে গিয়ে রাজারূপী দালিয়াকে আবিষ্কার করে আমেনা।পাত্র-পাত্রীদের দক্ষ অভনয়ের গুণে নাটকটি উৎ রে গেলেও ঐতিহাসিক একটি ঘটনাকে দৃঢ় যৌক্তিক রূপ দিতে নাট্যকার নূরুল আলম আতিক সেভাবে সমর্থ হননি বলেই মনে হয়েছে। পিতৃহত্যার প্রতিশোধ নিতে যে রাজাকে হত্যার পরিকল্পনা করে জুলেখা, তিনি কোন রাজা, নাটকে তা স্পষ্ট নয়।শেষ দৃশ্যে রাজারূপী দালিয়া আসলে শাহ সুজার হত্যাকারী রাজা, নাকি তার কোনো ছেলে, তা বোঝা যায়নি। তা ছাড়া ঐতিহাসিক একটি প্রেক্ষাপট সাজাতেও ব্যর্থ হয়েছেন আতিক। তবে ইতিহাসের একটি ঘটনা বিনোদনমূলক নাটকে রূপায়িত করতে আতিকের চেষ্টা অবশ্যই প্রশংসার দাবিদার।ভালোবাসি তাই, ভালোবেসে যাইরচনা ও পরিচালনা: শিহাব শাহীন। এনটিভি।তিনটি আলাদা ভালোবাসার গল্প নিয়েই নির্মিত হয়েছে ভালোবাসি তাই, ভালোবেসে যাই নাটকটি। তিনটি গল্পই চলেছে সমান্তরালে। ইরেশ যাকের আর তিশার ফেসবুকনির্ভর ভালোবাসা। সানজিদা প্রীতি আর আরেফিন শুভর প্রথম দেখায় প্রেম। আর সাড়ে চার বছর বয়সে বিচ্ছিন্ন হওয়া ‘কন্যা’ জয়া আহসান এবং জাপানি ‘বাবা’ কেনিচ উৎ সুনোমিয়ার পরস্পরকে খুঁজে ফেরার গল্প।পরিচালক অসাধারণ সব দৃশ্যকল্প তৈরি করেছেন, যা দর্শককে টেনে নিয়ে গেছে শুরু থেকে শেষ পর্যন্ত। ফটোগ্রাফার আরেফিন শুভর ক্যামেরায় হঠাৎ ই ‘এনজি শট’ হিসেবে ধরা পড়েন সানজিদা প্রীতি। হঠাৎ দেখা। প্রথম দেখাতেই ভালোলাগা—বন্ধুত্ব এবং প্রেম। অবশেষে মোটরসাইকেল দুর্ঘটনায় শুভর মৃত্যু। ট্র্যাজেডি। এই অবাস্তব ট্রাজেডি নিয়ে কথা থেকেই যায়। বান্ধবীর কাছ থেকে প্রীতি জানতে পারে, ‘ফরেনসিক রিপোর্টে এসেছে, মোটরসাইকেলের ব্রেকটা আগেই ফেল করেছিল। ও তোকে বাঁচাতে চেয়েছিল বলে হেলমেটটা তোকে পরতে দিয়েছিল।’ গাড়ির ব্রেক ফেলের কথা যে ফরেনসিক রিপোর্টে উল্লেখ থাকে না, এটা জানতে বিশেষজ্ঞ হতে হয় না। নাট্যকার ও পরিচালক শিহাব শাহীন এই অবাস্তব তথ্য কোথায় পেলেন? এই অংশটা ‘জোর করে জোড়াতালি’ ছাড়া আর কিছু নয়। টিভির ভিডিও চ্যানেলে যেভাবে প্রীতির কাছে শুভর ক্ষমা প্রার্থনার ‘নাটক’ দেখানো হয়েছে, যা মোটেও বাস্তবসম্মত নয়। শুভ-প্রীতির চমৎ কার কিছু দৃশ্যকল্প থাকা সত্ত্বেও ছোট্ট এ রকম কিছু ত্রুটির কারণে তাদের ভালোবাসার কাহিনিটা ‘ঢাকাইয়া ছবি’ থেকে আলাদা কিছু মনে হয় না।চমৎ কার অভিনয় করেছেন সানজিদা প্রীতি ও আরেফিন শুভ। জয়া আহসান ও তিশার অভিনয় বরাবরের মতো ভালো।চিঠিনাট্যরূপ ও পরিচালনা: আবুল হায়াত।এটিএন বাংলা।প্রিয়নাথ মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে আবুল হায়াত নির্মাণ করেছেন চিঠি। দেখা শেষে মনে হলো, নাটকটি তিনি করেছেন ঈদের খুশিতে মানুষকে কাঁদানোর জন্য। বাবা ও মেয়ের বিচ্ছেদের অনিবার্যতাকে ঠেকিয়ে রাখার জন্য বাবা কত কৌশলের আশ্রয় নেন, মেয়ে কতভাবে সেই সব কৌশল পণ্ড করে স্বামীকে ‘মেরুদণ্ডহীন ঘরজামাই’ থেকে মেরুদণ্ডমান জামাইয়ে উত্তীর্ণ করে বাবার বাড়ি ছেড়ে চলে যেতে চায়, গড়ে তুলতে চায় নিজের ঘরসংসার—গল্পটা এই নিয়ে। লঘু চালে, অনেকটাই হাস্যরসের মধ্য দিয়ে গল্প এগোয়; কিন্তু গল্পের গভীরে যে স্রোত বয়ে চলে, তা বড্ড করুণ। বাবা ও মেয়ে একসঙ্গে বসে এই নাটক দেখলে দুজনই কাঁদবেন।সংলাপগুলো কিছুটা কেতাবি মনে হলেও তা কেবল শব্দচয়নের কারণে মনে হতে পারে। প্রত্যেক চরিত্রের বক্তব্যে পরিমিতি আছে। পরিচালক নাটুকে নাটকীয়তা সৃষ্টির চেষ্টা করেননি। সব চরিত্রই বিশ্বাসযোগ্যভাবে ফুটেছে; আবুল হায়াত ও সুমাইয়া শিমুর অভিনয় চমৎ কার সাবলীল। অন্যদের অভিনয়ও বেশ ভালো হয়েছে, শুধু শাহেদকে কখনো কখনো আড়ষ্ট মনে হয়েছে। অবশ্য তাঁর চরিত্রটিও আড়ষ্ট প্রকৃতির। ডিটেকটিভ বই পড়তে পড়তে ক্ষিপ্রবুদ্ধির মানুষের বুদ্ধি ভোঁতা হয়ে যায় না, তার উল্টোটা ঘটার কথা। কিন্তু শাহেদ শেষ পর্যন্ত বেশ বুদ্ধির পরিচয় দিলেও মনে হয়, চরিত্রটি হওয়া উচিত ছিল চটপটে, অমন ঢিলেঢালা নয়। কিন্তু সব মিলিয়ে চমৎ কার একটি নাটক এই চিঠি দেখা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভুলে যাওয়ার উপায় নেই; মনের মধ্যে রেশ থেকে যায়। ঘাসফুলের কবিমূল গল্প: জয় গোস্বামী। চিত্রনাট্য ও পরিচালনা: হাবিব। এনটিভি।কয়েকটি টুকরো কোলাজ—বর্ণ, গন্ধ, রঙে প্রত্যেকেই আলাদা; কিন্তু এই কোলাজ মিলিয়ে তৈরি হলো গোটা একটি চিত্রকল্প—একজন কবির জীবন চলার কিছু মুহূর্ত, যা কেবল দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, অনুভবের তলানিতেও দর্শককে ডুবিয়ে দেয়। কবি জয় গোস্বামীর গল্প অবলম্বনে নির্মিত ঘাসফুলের কবি টেলিভিশন বাক্সে অনেকটাই কবিতা দেখে যাওয়ার মতো ব্যাপার ছিল আমাদের জন্য। ওমর শরীফ প্রতিষ্ঠিত কবি। ঘাসফুল চৌধুরী নামের এক তরুণী কবির কাছে আসে। একদিন কবিকে নিজের বাড়িতে নিয়ে আসে ঘাসফুল। সারা দিন গল্পগুজব শেষে কবিকে সে বলে, ‘আপনি আর লিখবেন না। কারণ আপনি ফুরিয়ে গেছেন। আপনি এখন যত বড় কবি, তার চেয়ে অনেক বেশি ব্যস্ত বিভিন্ন অনুষ্ঠানের সভাপতিত্ব নিয়ে। আমার বাবার মতো তাই আপনিও একজন ব্যর্থ কবি।’কবির লেখা গল্প বলে, গড়নের দিক দিয়ে কাহিনিটি প্রচণ্ড কাব্যময়তায় আচ্ছন্ন। ক্যামেরার ফ্রেম-টু-ফ্রেমে, কাট কাট শটে পরিচালক হাবিব সেই কাব্যগন্ধি আবহকে অটুট রাখতে পেরেছেন পুরো মাত্রায়। কবিতায় বাস্তবতা ও পরাবাস্তবতা যেমন হাত ধরাধরি করে আসে, তেমনি ঘাসফুলের কবির দৃশ্য নির্মাণেও বাস্তবতার সঙ্গে পরাবাস্তবতার রাখিবন্ধন ঘটেছে। ওমর শরীফ চরিত্রে আজাদ আবুল কালামের সংলাপ এবং সংলাপবিহীন অভিব্যক্তিগুলো মনে দাগ কেটে থাকার মতো। ঘাসফুলের চরিত্রে কান্তা মাসউদ যদিও একটু বেশি পরিপাটি, তার পরও টেলিছবিটি একই সঙ্গে দেখার এবং অনুভব করার আনন্দকে জাগিয়ে তুলেছে।মরা জোছনায়রচনা: বিপাশা হায়াত। পরিচালনা: তৌকির আহমেদ। বৈশাখী টিভি। বিপাশা হায়াতের লেখা, তৌকীর আহমেদের পরিচালনায় করা মরা জোছনায় বেশ নাটকীয়তা আছে। দুঃখময় নাটকীয়তা। বাঙালি বোধ হয় দুঃখপ্রিয় জাতি। না হলে কেন ঈদের খুশিতে উপভোগ করবে দুঃখভরা নাটক! তুমুল বৃষ্টি, ভীষণ মেঘগর্জনময় এক রাতের গভীর প্রহরে একটি বাড়ির দরজায় ঘন ঘন ধাক্কা পড়ে। গৃহকর্তা ভোলাভালা ভালো মানুষ, স্ত্রীর নিষেধ অগ্রাহ্য করে দরজা খুলে দেয়।ঢোকে এক যুবক, বৃষ্টিতে কাকভেজা, কিন্তু আচরণ তার অদ্ভুত। সন্দেহ জাগে—হয় পাগল, নয় ক্রিমিন্যাল। কিন্তু ভালো মানুষ গৃহকর্তা ভালো মনেই তাকে ওই রাতের জন্য বসার ঘরের সোফায় ঘুমাতে দেয়। সকালে স্ত্রী চেঁচামেচি শুরু করলে গৃহকর্তা লোকটিকে চলে যেতে বলে। লোকটি প্রথমে যেতে চায় না, পরে বেরিয়ে যায়। কিন্তু ভদ্রলোক গৃহকর্তা কাজে চলে গেলে সেই যুবক আবার এসে বাড়িতে ঢোকে। এবার আমরা জানতে পারি, সে এক ডাকাতসর্দার এবং ওই ভদ্রলোকের স্ত্রীর সাবেক প্রেমিক। ডাকাত প্রেমিক সাবেক প্রেমিকার কাছে খাবার চায়। মেয়েটি তাকে খেতে দেয়, হাতের পিস্তলটি সরিয়ে রাখতে বলে এবং একপর্যায়ে সেই পিস্তল নিজের হাতে তুলে নিয়ে গুলি করে ডাকাতের পায়ে। মুমূর্ষু ডাকাতটি পড়ে পড়ে যখন সাহায্যের জন্য কাতরায়, তখন মেয়েটি তাকে অনেক শিক্ষণীয় বাণী শুনিয়ে দেয়, সাহায্য করে না। পুলিশ খবর পেয়ে গুলিবিদ্ধ ডাকাতকে ধরে নিয়ে যায়। প্রেমিকা প্রেমিককে গুলি করে এমন নয়; এক সৎ নাগরিক শাস্তি দেয় একজন নিষ্ঠুর অপরাধীকে। শিক্ষণীয় এই নাটক সত্যিই এমন নাটকীয়তায় ভরপুর যে, একে শুধুই নাটক বলে মনে হয়, বাস্তবের বিশ্বাস জাগে না।দেনমোহরগল্প ভাবনা: মোশাররফ করিম। চিত্রনাট্য ও পরিচালনা: মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এনটিভিদেনমোহর আসলে শঠতা আর প্রতারণার গল্প—তিন পর্বের এই ধারাবাহিক নাটকের প্রথম দুই পর্ব দেখে এ রকম ধারণা হওয়াই স্বাভাবিক। কিন্তু তৃতীয় পর্বে এসে সব রহস্যের জট খোলে।শুরুটা এ রকম—মিথিলা ‘অভিনয়’ করে প্রেমের সম্পর্ক গড়ে আর তালাক দিয়ে দেনমোহর আদায় করে। দেনমোহরের পরিমাণও কম নয়, ২০ লাখ! প্রথমবার সাজু মুন্তাসীরকে বিয়ে করে দ্রুতই তালাক দিয়ে দেনমোহর আদায় করতে সমর্থ হয়। গোল বাধে মোশাররফ করিমকে বিয়ের পর। মিথিলা ধনাঢ্য হাসানকে টার্গেট করে, কিন্তু হাসান বিদেশে থাকায় মোশাররফ করিমকে ‘হাসান’ ভেবে বিয়ে করে। পরে হাসান দেশে ফিরলে জানা যায়, করিম আসলে তার ড্রাইভার। করিমকে ডিভোর্স দিতে বললে সে বলে, তার তো কোনো টাকা নেই, তা ছাড়া সে মিথিলাকে ভালোবাসে। মিথিলা তখন উভয় সংকটে। সাজু ও মোশাররফ এই ইস্যুতে ঐক্যবদ্ধ হয়। তীব্র জেরার মুখে মিথিলা স্বীকার করে, এর জন্য সে দায়ী নয়, তার দুলাভাইয়ের হুমকি ও চাপে সে এই পথে নামতে বাধ্য হয়েছে। মিথিলা বলে, ‘আমার দুলাভাই আমার বোনকে মেরে ফেলবে। এটা ছাড়া আমার আর কোনো পথ ছিল না।’তৃতীয় পর্বে নাটকটি জমজমাট হয়ে ওঠে। দুলাভাই এজাজুল সবার কাছে ক্ষমা চায়। ‘টাকার অভাব মানুষরে ঠিক থাকতে দেয় না’—এই বক্তব্যে সবাই এজাজুলকে ক্ষমা করে দেয়। অন্যদিকে জানা যায়, হাসান মাসুদ ও মোশাররফ করিমের দাদা ছিল আপন ভাই। হাসান ঘোষণা দেয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া তার বাড়িটা আসলে মোশাররফের দাদার। তাই সে এটি মোশাররফ করিমকে লিখে দেয়। একই দিনে দুই বিয়ের উৎ সবের প্রস্তুতি চলে। দুলাভাই চরিত্রে এজাজুল ইসলাম দুর্দান্ত অভিনয় করেছেন। খল চরিত্রে তাঁর অভিনয় বাস্তবানুগ ও উপভোগ্য। মোশাররফ করিম ও মিথিলা নিজ নিজ চরিত্রে ছিলেন উজ্জ্বল। সাজু মুন্তাসীর ও শামীমা নাজনীনও ভালো অভিনয় করেছেন। চিত্রগ্রহণ ও সম্পাদনার ক্ষেত্রে পরিচালক খুব মনোযোগী ছিলেন—এমনটি বলা যাবে না। আদিত্য মনিরের চিত্রগ্রহণ ও ফরহাদ আহমেদের সম্পাদনা চলনসই। কখনো সিরিয়াস, কখনো বা বিনোদন নাটক—সব মিলিয়ে এটি অনেকটাই উপভোগ্য নাটক হয়ে উঠেছে।বাহাত্তর ঘণ্টাকাহিনি: রাজীব আশরাফ। পরিচালনা: মাকসুদ হোসেন। মাছরাঙা।এক কথায় এটা গোয়েন্দাকাহিনি। তিশা খুন করে পালায় বিশিষ্ট এক ব্যবসায়ী আর তার পান্ডাকে। ভোরবেলায় খুব কাছেই গিয়ে ওঠে অচেনা যুবক সাঈদ বাবুর বাসায়। বাবু পেশায় স্থপতি। ব্যাচেলর।খুনের ঘটনা তদন্তে দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা আজাদ আবুল কালাম ঘটনার ক্লু খুঁজতে থাকে। ৭২ ঘণ্টায় এই ঘটনার রহস্য উন্মোচনের ঘোষণা দেয়। আশ্চর্য! অত সময় প্রয়োজন হয় না, সন্ধ্যার আগেই ঘটনার রহস্য উদ্ধার করে ফেলে পুলিশ। কিন্তু হাতে পেয়েও আসামি ছেড়ে দেয়। কেন? তা নিয়েই এই নাটকের রহস্য।জনপ্রতিনিধি পুলিশ কর্মকর্তাকে লোভ দেখিয়ে বলে, ‘এই খুনের মামলায় তাঁর প্রতিদ্বন্দ্বীর ক্যাডার মুরগি টিটো, ল্যাংড়া মিজান আর ফেন্সি জাবেদকে ঢুকিয়ে দিতে। তাহলেই তার প্রমোশন।’ আজাদ দমে না গিয়ে অপরাধীকে খুঁজতে থাকে। তিশার ফেলে আসা ব্যাগ উদ্ধার এবং স্থপতি বাবুর কাজের ছেলের কাছ থেকে পাওয়া দুটি ক্লু থেকেই ঠিক ঠিকই খুনি তিশাকে শনাক্ত করে আজাদ। তারপর? আবার চমক। হাতে পেয়েও অপরাধী তিশাকে ছেড়ে দেয় আজাদ। কিন্তু কেন? ওই যে প্রমোশনের লোভ! এখানেই নাটকের শেষ। দর্শক খুব সহজেই নাটকের মর্মার্থ বুঝতে পারে।কখন যে নাটকের ৪৩ মিনিট শেষ হয়, তা টেরই পাওয়া যায় না। বাহাত্তর ঘণ্টা নাটকে তিশা, সাইদ বাবু ও আজাদ আবুল কালাম চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে মানসম্পন্ন অভিনয় করেছেন। নাটকের চিত্রগ্রহণ ও সম্পাদনা যথেষ্ট ভালো। পুরো নাটকে উঁচু মানের কাজের ছাপ স্পষ্ট। চমৎ কার এই নাটকের জন্য পরিচালককে অভিনন্দন।চোরের বৌমূল গল্প: প্রচ্যেত গুপ্ত। নাট্যরূপ: হাবিবপরিচালনা: শহীদুজ্জামান সেলিম।বৈশাখী টিভি।নাটকটি দেখতে শুরু করলাম হাসির নাটক ভেবেই। কিন্তু একি! নাটক যে অন্য দিকে মোড় নিচ্ছে! গল্পটা এ রকম: ভোররাতে বাড়িতে চোর আসে। চারতলার রেলিংয়ে চোর। আন্দাজ করতে পেরে শহীদুজ্জামান সেলিম রড দিয়ে মাথায় আঘাত করেন। আহত চোরটি নিচে পড়ে যায়। আতঙ্কগ্রস্ত সেলিম ও তাঁর পড়শিরা চোরকে হাসপাতালে নিয়ে যান। শুরু হয় চোরের চিকিৎ সা। আচমকা দ্রুতই সেখানে হাজির বস্তিবাসী চোরের বউ। চোরটি মারা যাবে—এই আশঙ্কায় সেলিমের পড়শিরা চোরের বউকে বাড়ি নিয়ে বুঝিয়ে-সুজিয়ে টাকা দিয়ে বিষয়টা ফয়সালা করার পরামর্শ দেয়। সেলিমও তাতে সায় দেন।বাড়িতে স্ত্রী রিচি সোলায়মানের কাছে চোরের বউকে হস্তান্তর করে সেলিম অফিসে যান। সেলিম অফিস থেকে রিচিকে অনুরোধ করেন লাখ খানেক টাকার মধ্যে একটা পথ বের করার। এদিকে বাড়িতে চোরের বউয়ের জন্য চলে রীতিমতো আপ্যায়ন। হাস্যরসাত্মক সেই সব দৃশ্য ছিল বেশ উপভোগ্য। চোরের বউ বলে, ‘বিল্টুর বাপ চুরি না করতে আইলে আপনি কি আর চা খাওয়াইতেন। আপনিও লাত্তি মারতেন। চোরের বউরে লাত্তি মারার মজাই আলাদা।’শেষ পর্যন্ত জানা যায়, চোরটির তেমন কিছু হয়নি, মাথায় তিন-চারটি সেলাই লেগেছে মাত্র। হাঁফ ছেড়ে বাঁচেন সেলিম ও রিচি। খানিক আগেও যে সেলিম চোরের বউকে লাখ টাকা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, তিনি এখন উল্টো চোরের বউকে যাতায়াত খরচ ৫০ টাকা দিতেও সম্মত নন। বরং পুলিশে দেওয়ার হুমকি দেন তিনি।মানুষের মনস্তাত্ত্বিক জটিলতা ও স্ববিরোধিতার জায়গাটি উঠে এসেছে এই নাটকে। চোরের বউ চরিত্রে রোজী সিদ্দিকী অনবদ্য অভিনয় করেছেন। রিচি সোলায়মানের অভিনয় আলাদা করে দৃষ্টি কেড়েছে। চিত্রগ্রহণ ও সম্পাদনা বেশ ভালো। অভিনয় ও পরিচালনা দুই ক্ষেত্রেই যে শহীদুজ্জামান সেলিম উত্তীর্ণ হয়েছেন, তা বলাই বাহুল্য। বলা দরকার, এই গল্পটি নিয়ে কলকাতায় একটি সিনেমাও তৈরি হয়েছে কিছুদিন আগে।আরমান ভাই ভীষণ টেনশনেরচনা ও পরিচালনা: সাগর জাহান।বাংলাভিশন।এই নাটকের মূল পাত্রপাত্রী সরল-সোজা মাঝবয়সী আড়তদার আরমান ভাই এবং তার সুন্দরী সহধর্মিণী। দুজন দুজনকে ‘জান’ বলে সম্বোধন করে থাকে। নাটকের শুরু একটা কৌতুককর ঘটনার মধ্য দিয়ে। আরমান ভাই তার সহধর্মিণীকে এতটাই ভালোবাসে যে তেতো চিরতার পানি পর্যন্ত পান করে।কিন্তু দ্বিতীয়বার যাতে তাকে এমন কিছু খেতে না হয়, তার জন্য ফন্দিফিকির খুঁজতে থাকে। তাকে এ ব্যাপারে সাহায্য করতে এগিয়ে আসে তারই আড়তের কর্মচারী মোমিন তথা মোমিন ভাই। মোমিনের পরামর্শেই আরমান মেয়েলি ঢঙে কথা বলতে থাকে এবং সহধর্মিণীকে বলে, এর মূলে দায়ী তার দেওয়া চিরতার পানি গলাধঃকরণের ঘটনা। কিন্তু ধরা পড়ে যায় আরমান। আবার তাকে চিরতার পানি পান করতে বাধ্য করে তার সহধর্মিণী। বলে, তাকে গায়ক হতে হবে, টেলিভিশন চ্যানেল আয়োজিত সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে তাকে বিজয়ী হতে হবে। ঝামেলার পর ঝামেলা। এ পর্যন্ত নাটকটি অগ্রসর হওয়ার পর এমন একটি অন্তরঙ্গ মুহূর্ত আসে, যখন আমরা জানতে পারি, আরমান ভাইয়ের সহধর্মিণী কিশোরী বয়সে গায়িকা হতে চেয়েছিল, কিন্তু বাবার দারিদ্র্যের কারণে তার সেই স্বপ্ন পূরণ হতে পারেনি। সেই স্বপ্ন পূরণ করতে চায় প্রিয়তম স্বামীকে গায়ক করে তুলে। নাটকটি এতক্ষণ হাস্যরসের ভেতর দিয়ে এগোলেও এই জায়গাটায় এসে দুচোখ আপনাআপনি সিক্ত হয়ে ওঠে।সাগর জাহানের এই নাটকের কাহিনি যেমন মিষ্টি, তেমনি তার পরিচালনাগুণে নাটকটি হয়ে উঠেছে দারুণ উপভোগ্য। আসলাম হোসেনের ক্যামেরার কাজ খুবই ভালো। অভিনয়ে জাহিদ হাসান ও তিশা যেমন সাবলীল, তেমনি আরফান আহমেদও। এই তিন শক্তিশালী অভিনেতা যে একটি স্বল্পদৈর্ঘ্য নাটককে কোথায় কোন মাত্রায় নিয়ে যেতে পারেন, আরমান ভাই ভীষণ টেনশনে তার উজ্জ্বলতম উদাহরণ।গণনা নির্ভুলরচনা: আহসান হাবীব। পরিচালনা: এস এ হক অলীক। এটিএন বাংলা। গণনা নির্ভুল নাটকে দেখা যায়, আনিসুর রহমান মিলনের বন্ধু হস্তরেখাবিদ হুমায়ুন ফরীদি। একটি মেয়ের প্রেমে পড়ে বন্ধুর কাছে ছুটে আসেন মিলন। ফরীদিকে অনুরোধ করেন তাঁর হাত দেখে প্রেমের ভবিষ্যৎ জানাতে। ফরীদি তাঁর হাত দেখে জানান, প্রেম নেই মিলনের কপালে। কিন্তু মিলন নাছোড়বান্দা। কারণ তিনি এক মেয়ের প্রেমে পড়েছেন। ওই মেয়েকে পেতে ব্যাকুল তিনি। তাই গণকের কথায় আস্থা না রেখে বাস্তবে নানা উদ্যোগ নেন। প্রেমাস্পদকে পেতে মিলন ফরীদির সহযোগিতায় নানা হাস্যকর কাণ্ডকারখানা করতে থাকেন। কিন্তু প্রেম আর মেলে না। শেষ পর্যন্ত মেয়ের বাড়ি গিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়ার উদ্যোগ নেন মিলন। তবে দেখা যায়, অন্য একটি মেয়েকে বিয়ে করেন মিলন।বিয়ের পর দেখতে পান, যে মেয়েকে তিনি ভালোবাসেন, এ তো সেই মেয়ে না। এ সময় ঘরে ঢোকে নায়িকা। সে জানায়, কনের বান্ধবী সে। নামেও তাদের মিল রয়েছে। দুজনের নামই রুমা। মিলন তখন ভুল বুঝতে পারেন। নাটকে খ্যাতিমান সব অভিনেতার সমাবেশ ঘটলেও অভিনয়ে অতিরঞ্জন বিরক্তির উদ্রেক করে। তার পরও নাট্যকারের মুনশিয়ানায় হাসির নাটক হিসেবে মোটের ওপর উৎ রে যায় গণনা নির্ভুল। মেঘ রোদ্দুর ও রমলারচনা: মুরাদ পারভেজ। পরিচালনা: সোহানা সাবা।দেশটিভি।সোহানা সাবার প্রথম পরিচালিত নাটক ঈদে প্রচারিত মেঘ রোদ্দুর ও রমলা। সাবাকে আমরা অভিনেত্রী বা নৃত্যশিল্পী হিসেবে চিনি। কিন্তু পরিচালক হিসেবে প্রথম নাটকেই তিনি যে দক্ষতা দেখিয়েছেন, তাতে এটা নিশ্চিত, শিগগিরই তিনি পরিচালক হিসেবেও খ্যাতিমান হয়ে উঠবেন। নাটকটিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, ইন্তেখাব দিনার, দীপান্বিতা, মীরানা জামান, বৈদ্যনাথ মুস্তাফি, ইকবাল আহমেদ প্রমুখ।নাটকের শুরুতে দেখা যায়, ইরাক-কুয়েত যুদ্ধে ছেলে হারানো এক মা মীরানা জামান ছেলের চিঠির জন্য পোস্টঅফিসে অপেক্ষা করছেন। পোস্টমাস্টার ছেলের চিঠি আসেনি জানালে অন্ধকার নেমে আসে বৃদ্ধার চেহারায়। ছেলেকে হত্যার দায়ে বুশকে দায়ী করে বিলাপ করে ফেরেন বৃদ্ধা। নাটকে দেখা যায়, এক সুখী দম্পতির সংসার-খুনসুটি। এরই ফাঁকে ওই গৃহকর্তা আজিজুল হাকিম মুখোমুখি হন বৃদ্ধার। আজিজুল হাকিমের চেহারায় খেলে যায় রহস্যময় আলোছায়া। ফ্লাশব্যাকে ঘুরেফিরে আসে দুজন পুরুষের একটি রেলস্টেশনে নামা, রেললাইন ধরে এগিয়ে যাওয়া। ফ্লাশব্যাকেই একসময় জানা যায় কুয়েত-ফেরত দুই বন্ধু আজিজুল হাকিম, ইন্তেখাব দিনারের স্বপ্ন-বাস্তবতার কথা। টাকার জন্য বাড়ি ফেরার পথেই আজিজুল হাকিমের হাতে খুন হন বন্ধু ইন্তেখাব দিনার। স্ত্রীর কাছে আজিজুলের এই স্বীকারোক্তি নাটকে নিয়ে আসে চূড়ান্ত পরিণতি। পুলিশ খুনের দায়ে গ্রেপ্তার করে আজিজুল হাকিমকে। বুশ আর আজিজুল হাকিম হয়ে ওঠেন যেন একে অপরের পরিপূরক।খাতার ভিতর চ্যাপ্টা গোলাপ ফুলরচনা ও পরিচালনা: সুমন আনোয়ার। এনটিভি।কেন জানি না, খাতার ভিতর চ্যাপ্টা গোলাপ ফুল, সুমন আনোয়ারের এই নাটকটি দেখতে দেখতে মাথার মধ্যে প্রশ্ন খাড়া হয়ে গেল—নাটকের গল্পটি কি গোয়েন্দা গল্প, নাকি প্রেমের? নাট্যকাহিনিতে প্রেমের আভাস আছে, আছে যৎ কিঞ্চিৎ রহস্যের আভা। তার পরও এখানে দুইয়ে দুইয়ে চার মেলানোর মধ্যে একটা ঘোরপ্যাঁচ আছে। অবশ্য এই ‘প্যাঁচ’ই নাটকটিকে টানটান রেখেছে শেষ দৃশ্য পর্যন্ত। বর্তমান থেকে অতীতে যাওয়ার ক্ষেত্রে গোটা নাটকে অসংখ্যবার ডেটলাইন ব্যবহূত হয়েছে। যেমন ছনকাগ্রাম ১৯৯৩, সিআইডি অফিস ২০১১। নাটকটি যখন শুরু হয়, আমরা দেখি, একটি পরিত্যক্ত ঘর। মোস্ট ওয়ান্টেড এক আসামিকে পাকড়াও করতে অভিযানে এসেছে সিআইডি কর্মকর্তা লিটা, তমালসহ অন্যরা। কিন্তু আসামি নিলয় ওরফে সজল লাপাত্তা। তার বদলে ক্যামেরায় এখানে ধরা পড়ে সঞ্চয়িতা, শওকত ওসমান রচনাবলি এবং বহু পুরোনো একটি ডায়েরি। আর ডায়েরির ভেতর চিড়ে-চ্যাপ্টা হওয়া একটি শুকনো গোলাপফুল। গোয়েন্দা কর্মকর্তা লিটা যে মুহূর্তে ডায়রির ভেতর শুকনো গোলাপ ও তার কলেজজীবনের একটি পাসপোর্ট আকারের ছবি আবিষ্কার করে, তখনই ক্যামেরা চলে যায় ১০ বছর পেছনে, ফ্ল্যাশব্যাকে। দেখা যায়, ছনকাগ্রাম। সেই সময়ের কলেজপড়ুয়া লিটার সঙ্গে আজকের আসামি সজলের অস্ফুট প্রেম। এরপর আস্তে-ধীরে খুলতে থাকে গল্পের জট। একসময় ফেসবুকের মাধ্যমে খোঁজ পেয়ে গোপন রাজনৈতিক দলের কর্মী নিলয়ের সঙ্গে লিটার সাক্ষাৎ । আর তখনই যে নিলয় নামের মোস্ট ওয়ান্টেড আসামি সজলকে ধরে ফেলবে সিআইডি—এ তো সরল পাটিগণিতের বিষয়। এখানে গল্পের চেয়ে একখণ্ড বর্তমানের পাশে খণ্ড খণ্ড অতীতকে জুড়ে দিয়ে নাটকটির নির্মাণে মুনশিয়ানা দেখিয়েছেন পরিচালক। মৌ, রওনক হাসান এবং ইরেশ যাকের মানানসই। ঈদ সংখ্যারচনা ও পরিচালনা: মামুনুর রশীদ।এটিএন বাংলা।মামুনুর রশীদ রচিত ও পরিচালিকঈদ সংখ্যা শুরু হয় যথাযথই ঈদের পরিপূর্ণ আনন্দের প্রতিশ্রুতি নিয়ে। একটি পত্রিকার ঈদ সংখ্যা প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে, কিন্তু দেশের সবচেয়ে জনপ্রিয় ঔপনাসিকের উপন্যাসটি এখনো পাওয়া যায়নি। এই নিয়ে ঈদ সংখ্যার সম্পাদকের ঘুম হারাম, দুশ্চিন্তায় হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। এর মধ্যে বাড়তি উপদ্রব হিসেবে হাজির এক যশোপ্রার্থী নবীন কবি, যে জীবনানন্দ দাশকে নকল করে কবিতা লেখার চেষ্টা করে, এমন সেরকম এক গুচ্ছ কবিতা ঈদ সংখ্যায় প্রকাশ করার স্বপ্ন দেখে। কিন্তু সম্পাদক কোনোভাবেই তার জীবনবাবুর প্যারোডিমার্কা কবিতা ছাপবেন না। নাছোড়বান্দা নবীন কবিও ছাড়বেন না। এরকম অবস্থায় সম্পাদক তাকে বলেন একটা ‘সুখের উপন্যাস লিখে নিয়ে আসো।’ নবীন কবি মহা উৎ সাহে সুখের উপন্যাস লেখার উপাদান সংগ্রহে বের হয়। কিন্তু কোথাও সুখের দেখা পায় না, সবখানে কেবলই দুঃখ। উপরে সুখের প্রলেপ থাকলেও ভেতরে গভীর দুঃখ।এই হচ্ছে ঈদ সংখ্যার ভাবনা। তবে ভাবনার বাস্তবায়ন এমন পরিপূর্ণতা পায় না, যা শুরুর দিকের প্রত্যাশা পূরণ করে। হাস্যরসের সঙ্গে শুরু হয়ে শেষে গিয়ে হয়ে পড়ে সিরিয়াস: হয়ে ওঠে বক্তব্যপ্রধান। ঈদের আনন্দ মাটি হয়; ঈদ সংখ্যার সম্পাদকের চোখে দেখা যায় অশ্রু। কিন্তু মনে হয়, অমন সিরিয়াস না হলেই ভালো হতো। কিছু বলতে না চাইলেও দর্শক বুঝে নিতে পারত। আড়ালরচনা: অনিমেষ আইচ। পরিচালনা: অঞ্জন আইচ। এনটিভি।আড়াল নাটকটি দেখতে বসা অনিমেষ আইচ নামটির কারণে। পরিচালনা অন্যের, কিন্তু লেখা অনিমেষের। অনিমেষ মানেই নতুন ভাবনার খোরাক-জাগানিয়া নতুন কোনো গল্প। নাটক শেষ হলেও মনে থেকে যাবে ভাবনার রেশটি—এ রকম একটা আবেশ নিয়েই নাটকটির সামনাসামনি হওয়া। কিন্তু সামনাসামনি হতেই বোঝা গেছে, পরিচালনায় অনিমেষের হাত ছিল না। গল্পটিতে এই সময়ের তারুণ্য ছিল, বন্ধুত্ব ছিল, নৈতিকতার প্রশ্ন ছিল, সম্পাদক-কবির দ্বন্দ্ব ছিল, ক্রমেই বইয়ের জগৎ থেকে কাপড়ের জগৎ হয়ে ওঠা আজিজ সুপার মার্কেট ছিল, কিন্তু সবকিছু মিলেমিশে সম্ভাবনাময় যে একটি গল্প হয়ে উঠতে পারত, সেটা হয়ে ওঠেনি। গল্পের মূল চরিত্র কবি ছেলেটিকে দেখে লম্পট মনে হয়নি (যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে নাটকে), কোনো মেয়েকে দেখে লেখার অনুপ্রেরণা পাওয়া খারাপ কিছু নয়। গ্রামের একটি মেয়েকে বিয়ে করে আজিজ সুপার মার্কেটে কাপড়ের দোকান দেওয়া এই কবিকে নিয়ে বন্ধুদের হাসিঠাট্টা, আবার গ্রামের মেয়েটির অসাধারণ লেখনীর দেখা পেয়ে লেখকজগতে বিপুল সাড়া পড়ে যাওয়া ইত্যাদি দেখে কোথায়, কোন কালে, কোন সামাজিক অবস্থায় ঘটনাটি ঘটছে, সেটা জানতে মন চায়। যে তারুণ্যের দেখা পাওয়া গেল, সেটা ঠিক এই সময়ের তারুণ্য, কিন্তু গ্রাম, গ্রামের মানুষ, যৌতুকের পরিমাণ ইত্যাদির সঙ্গে সময়টি কোথায় যেন সবকিছু গুলিয়ে ফেলেছে। নাটকের গল্পটিতে নতুনত্ব খুঁজছিলাম আমরা অনিমেষের কারণেই। কিন্তু গল্পটি অজস্র সাধারণ গল্পেরই একটি। অনিমেষের কথা মাথা থেকে ঝেড়ে ফেললেই কেবল নাটকটি দেখে আনন্দ পাওয়া যাবে। কারণ, আল মাহমুদ যে মেয়ের প্রিয় কবি, যে মেয়ে কবিতা লিখতে লিখতে ঘুমিয়ে পড়ে, সে মেয়েটি পত্রিকা অফিসে লেখা পাঠানোর পর নাটকের কাহিনি কোন দিকে যাবে, তার পুরোটাই আগেভাগে ধারণা করে নেওয়া গেলেও যেহেতু ‘মূল্যবোধে’র জয় হবে শেষমেশ—এই কথা মনে রেখেই নাটকের সঙ্গে শেষ পর্যন্ত যেতে পারে আম-দর্শক। মেয়েটির প্রতি কবি-স্বামীর তাচ্ছিল্য ক্রমে দর্শককেও প্রতিশোধস্পৃহার দিকে নিয়ে যায়। তারপর বউকে অবজ্ঞা করা ছেলেটি যখন ফুল হাতে মরিয়মের জন্য অপেক্ষা করতে করতে নিজের বউকেই দেখে, মরিয়ম যখন কিছু কঠিন কথা বলে স্বামীর কাছ থেকে দূরে সরে যায়, তখন দর্শকও এক ধরনের ‘হেব্বি জোশ’ পেয়ে যায় হয়তো বা। তারপর তো ক্ষমা চাওয়া ও প্রাপ্তির মাধ্যমে সমাপ্তি—সেটা কে না জানে!নাটকটিতে অনিমেষকে পাওয়া যায়নি, একটি সাধারণ গল্পের অসাধারণ হয়ে ওঠারও লক্ষণ ছিল না তাতে, কিন্তু যদি সাধারণ গল্পের সাধারণ রূপায়ণ নিয়ে কথা বলি আমরা, তাহলে একটি ভালো নাটকই তো দেখলাম! তিশার অভিনয় ছিল দেখার মতো। বাকিদের বেশির ভাগই (সম্পাদক সাহেব ছাড়া) অভিনয় করেছেন, চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার তাগিদ তাঁদের ছিল বলে মনে হয়নি। এমনকি মুরাদও প্রত্যাশামাফিক অভিনয় করেননি। সুদূরতমা রচনা: আনিসুল হক। পরিচালনা তাহের শিপন। চ্যানেল আই। এককথায় বলা যায় মিষ্টি প্রেমের সহজ-সরল গল্প সুদূরতমা নাটকটির। সততা (তিশা) বুয়েটের স্থাপত্য বিভাগে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। তার গৃহশিক্ষক মামুন (শাহেদ)। আপাত সিরিয়াস। পড়াশোনা ছাড়া কিছু বোঝে না। ‘প্রথমত আমি তোমাকে চাই...’ গানেও শাহেদ খুঁজে পায় গণিতের সমান্তরাল সিরিজ। তিশা শাহেদকে বলে, যদি সে ভর্তি পরীক্ষা দিয়ে টিকে যায়, তবে যা চাইবে তা-ই দিতে হবে। তিশা ভর্তি পরীক্ষায় প্রথম হয়। শাহেদকে প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয় তিশা। শাহেদ জানতে চায় তিশার চাওয়াটা। তিশা বলে, রিকশায় করে শাহেদের সঙ্গে ঘুরবে। দুজনের ভালোবাসা প্রকাশ্যে আসে এভাবেই। একদিন শাহেদের ডায়েরি থেকে তিশা জানতে পারে, পড়ানোর প্রথম দিন থেকেই তার প্রতি ছিল শাহেদের মুগ্ধতা। কিন্তু কোনো সম্পর্কে জড়াতে চাচ্ছিল না। দুজনের অম্ল-মধুর সম্পর্ক ধরে নাটক এগোতে থাকে। তিশা একদিন শাহেদকে বলে, তারা সপরিবারে আমেরিকা পাড়ি দিচ্ছে। ঠিক এক বছর পর শাহেদ নিজেকে দেশের সম্ভাবনাময় একজন স্থপতি হিসেবে গড়ে তুলে যেন তিশার মা-বাবার সামনে দাঁড়ায়। তখন তিশার ঠিকানা পাওয়া যাবে। এই এক বছর কোনো ফোন, ই-মেইল, এসএমএস নয়। এক বছরে শাহেদ নিজের পায়ে দাঁড়ায় বেশ ভালোভাবেই। তিশাদের বাসায় গিয়ে তার মায়ের (লায়লা হাসান) মুখোমুখি হয়। লায়লা হাসান অশ্রুভেজা কণ্ঠে জানান, তিশা ছিল ক্যানসারে আক্রান্ত। কোনো চিকিৎ সাতেই তাকে বাঁচানো যায়নি। কান্নায় ভেঙে পড়ে শাহেদ। তিশা তার জন্য সুদূরেই থেকে যায়। সহজ কাহিনির এই নাটকটিতে তিশার সাবলীল অভিনয় দর্শককে আটকে রাখে। আগাগোড়াই তিনি সাবলীল, কোনো নাটুকেপনা নেই। শাহেদও তাঁর চরিত্রকে বেশ ভালোই ফুটিয়ে তুলেছেন। তবে কান্নার দৃশ্যে তাঁর অভিনয়টা অভিনয়ই মনে হয়েছে। পরিচালক বেশ কিছু জনপ্রিয় গান ব্যবহার করেছেন নাটকটিতে। কাহিনির গতি-প্রকৃতির কারণেই সেসব মাত্রাতিরিক্ত মনে হয়নি। পুরো নাটকে একটা রোমান্টিক আবহ তৈরি করতে পেরেছেন তাহের শিপন। লেখক: শ্রী নারায়ণ চন্দ্র দাসরচনা: বৃন্দাবন দাস।পরিচালনা: সালাহউদ্দিন লাভলু। এনটিভি।গ্রামীণ কাহিনি হলেই একটা গৎ বাঁধা অভিনয়ের ধরন আমরা পেয়ে গেছি। সেই জায়গাটা থেকে সরে আসতে পারছি না কিছুতেই। বৃন্দাবন দাস আর সালাহউদ্দিন লাভলু মিলে লেখক শ্রী নারায়ণ চন্দ্র দাস নামের যে নাটকটি উপহার দিলেন, তাতেও সেই একই গ্রাম, একই ধরনের মুখস্থ মানুষের দেখা পেলাম আমরা। ব্যতিক্রম শুধু একজনই—লেখক শ্রী নারায়ণ চন্দ্র দাস। সারা দিন দর্জির দোকানে হাড়ভাঙা পরিশ্রম করা ছেলেটি সন্ধে হলেই হারিকেনের আলো জ্বালিয়ে প্রেমের চিঠি লেখে। হূদয়ের সব আবেগ জড়ো করে অজানা প্রেমিকার প্রতি হতে থাকে তার বাক্যবর্ষণ। গ্রামের ছেলেরা সেই চিঠি দিয়ে জিতে নেয় মেয়েদের মন। তবে চিঠির শেষে অবধারিতভাবেই লেখা থাকে চিঠির মূল রচয়িতার নাম। বিষয়টি জানে গ্রামের তরুণেরা, জানে না মুরব্বিস্থানীয় কেউ। একদিন এক প্রেমিকপ্রবরকে চিঠি লিখে দেওয়া হয়। চিঠিটির গন্তব্য নারায়ণের মালিকের মেয়ে। তারপরই প্রতিবাদ, উসকানি, নারায়ণকে ধরে আনা, জুতাপেটা করা, বিশ্বাসের আকাল দেখে নারায়ণের আত্মহত্যা। সবার সামনে ৫০ বার জুতাপেটা করা হয়েছে বলে নারায়ণ আত্মহত্যা করেনি, করেছে মানুষকে বিশ্বাস করা গেল না বলে। যে মানুষ নারায়ণের লেখা চিঠি নিয়ে প্রেমিকার হূদয় জয় করেছে, তারা সবাই বেমালুম চেপে গেল সে কথা। সবাই অপরাধী হিসেবে বলির পাঁঠা বানাল নারায়ণকে। এটাই সহ্য করতে পারেনি নারায়ণ। আত্মহত্যার পর ঝুলে থাকা লাশের নিচে জড়ো হওয়া মানুষের মধ্যে ওকে যারা ভালোবাসত তারা ছিল, ছিল সেই অপরাধীরাও, যারা চাইলেই নারায়ণকে বাঁচাতে পারত এই লজ্জা থেকে। সাদাসিধে মানুষের অসাধারণ স্বপ্ন আর জটিল মানুষদের গড়ে তোলা নির্মম সমাজটা দেখে নেওয়া গেল নাটকটির মাধ্যমে। তবে শুরুর কথা আরেকবার বলা জরুরি। নাটকে কিছু মুখস্থ মানুষ থাকবে কেন? প্রতিটি নাটকে কেন ঘুরেফিরে একই ধরনের চরিত্র দেখি আমরা? এমনকি সালিসের সময় গ্রামবাসী নামের জড়ো হওয়া মানুষের দেহভাষা (বডি ল্যাঙ্গুয়েজ) এতটাই পীড়াদায়ক, যেন মনে হয় ওরাও দাঁড়িয়ে শুটিং দেখছে। নাটকে সংলাপ থাকুক আর না-ই থাকুক, যেকোনো চরিত্রই যে গুরুত্বপূর্ণ, সে কথা জেনেও কেন আমরা এখনো সেদিকটায় নজর দিই না, সেটা ভেবে খারাপ লাগে।চঞ্চল চৌধুরী তো বরাবরই এ ধরনের চরিত্রে অভিনয় করে থাকেন। এখানেও তাঁকে খুব একটা অন্য মানুষ বলে মনে হয়নি। তবে রেখা চরিত্রে অভিনয় করা মেয়েটি ছিল সত্যিই অন্য রকম। নারায়ণের শুভবোধটায় নিজেকে জড়িয়ে নিয়েছিল ও। তাই ওর হাসিকান্নায় ও নিজেকে ছাপিয়ে ‘রেখা’ই হয়ে উঠতে পেরেছিল। মাঝে মাঝে তব দেখা পাইরচনা: হুমায়ূন আহমেদ। পরিচালনা: শাওন। চ্যানেল আই।হুমায়ূন আহমেদের উপন্যাস, তা যত বড় হোক—এক বসায় শেষ করা অনেক পাঠকের কাছেই সাধারণ ব্যাপার। তাঁর গল্পের ভেতরই লুকিয়ে থাকে একটা আকর্ষণ। আর গল্প বলার ধরনটাও আর দশজনের মতো নয়—অনেক জটিল বিষয়, খুব সহজ করে, ঝরঝরে ভাষায় বলে যাচ্ছেন পৃষ্ঠার পর পৃষ্ঠায়। তাঁর নাটকেও তেমনি একটা ব্যাপার থাকে। তাই তো বইমেলার বইয়ের মতো ঈদে টিভিতে হুমায়ূন আহমেদের নাটকের একটা চাহিদা থাকে।মাঝে মাঝে তব দেখা পাই এক হামা-রাজপুত্র আর পলাতকার গল্প। হামা-রাজপুত্র শুভ্র। দেশের বাইরে পিএইচডি করছেন। চোখে মোটা লেন্সের চশমা। ছুটিতে দেশে এসেছেন। পার্কে এসেছেন পাখি দেখতে। কিন্তু পাখি কোথায়! হঠাৎ তাঁর চশমাটা ঘাসের ওপর পড়ে যায়। চশমা ছাড়া আবার তিনি কিছুই স্পষ্ট দেখতে পান না। তাঁর সামনে এসে দাঁড়ান একটি মেয়ে। মেয়েটি তাঁকে চশমা তুলে দেন। কিন্তু চশমা দিয়ে শুভ্র মেয়েটিকে দেখতে চাননি। পরে অবশ্য মেয়েটিকে দেখার জন্য তাঁর মধ্যে একটা আকুলতা দেখা যায়। আবার মেয়েটিও সেই ছেলেটিকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। মেয়েটির নাম মৃণ্ময়ী। তাঁর কাছ থেকে গল্প শুনে বাবা ছেলেটির নাম দেন হামা-রাজপুত্র। আর মেয়েটি শুভ্রের কাছে পলাতকা। তাঁরা দুজনই আলাদাভাবে পার্কের ওই জায়গাটিতে আরও যান—যদি তাঁর দেখা পাওয়া যায়...। কিন্তু এবার তাঁদের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যা ঢাকার পার্কগুলোর খুব চেনা দৃশ্য। শেষে শুভ্র মেয়েটিকে খুঁজে পাওয়ার জন্য একটি টিভি-বিজ্ঞাপন তৈরি করেন। তাঁর ডাকে নির্ধারিত দিনে মেয়েটি এসে দাঁড়ায় পার্কের ওই জায়গাটিতে, যেখানে প্রথম দেখা হয়েছিল তাঁদের।হুমায়ূন আহমেদের নাটকের বেশির ভাগ চরিত্রই সহজ-সরল, তাঁদের দেখলে মনেই হবে না, ‘জটিলতা’ বলে কোনো শব্দ আছে। কিন্তু তাদের মাঝ দিয়েই হুমায়ূন আহমেদ যে কথাটি বলতে চেয়েছেন, তা হলো ঢাকা শহর থেকে পাখি হারিয়ে যাচ্ছে। শিশুরা এখন আর পাখি দেখে না। কোনো পাখির নামও জানে না। ইট-কাঠ-পাথরের এই শহরে এখন গাছ কাটা হচ্ছে। পাখির কিচিরমিচির শব্দে সকালে একদিন সবার ঘুম ভাঙত, আজ তা রূপকথার গল্প হয়ে যাচ্ছে। হয়তো এখনো সময় আছে, গাছগাছালির প্রয়োজনীয়তা আর পাখিদের কথা সবাইকে ভাবতে হবে। তাহলেই হুমায়ূন আহমেদের নাটক লেখা সার্থক হবে। পুতুলের ঘর, ঘরপুতুলরচনা ও পরিচালনা: তুহিন অবন্ত। এনটিভি।পণ্যসংস্কৃতির খোলা ময়দানে বোধ করি কোনো কিছুই আর পণ্য হতে বাকি নেই। এই দাপুটে পুঁজিবাজারে সামন্ততন্ত্র ফিরে এসেছে অন্য আদলে—নাটক কিংবা টেলিছবির ক্যানভাসে এমন একটি বক্তব্য যদি শৈল্পিকভাবে ব্যক্ত হয়, প্রচলিত প্রেমের ঘ্যাঙরঘ্যাঙ মার্কা নাটকের চেয়ে সে তো শতগুণ উত্তম; সুখবর! তুহিন অবন্তর রচনা ও পরিচালনায় পুতুলের ঘর, ঘরপুতুল টেলিছবির মধ্যে এ রকম শুভবার্তার তালাশ মিলেছে বেশ জোরেশোরেই। বিদেশি গল্পের ছায়া অবলম্বনে শহীদুজ্জামান সেলিম, পীযূষ বন্দ্যোপাধ্যায় ও তারিন অভিনীত টেলিছবিতে শহীদুজ্জামান সেলিমের স্ত্রী তারিনের নাম পুতুলি। গ্রামের সহজ-সরল পুতুলিকে বিয়ের পর আধুনিক শিক্ষা ও কলাবিদ্যায় পারদর্শী করে তোলেন সেলিম। ব্যবহার করেন নিজের ওপরে ওঠার সিঁড়ি হিসেবে। সরলরৈখিক এই কাহিনিতে মোচড় আছে এরপর থেকে। গ্রামের সাধারণ পুতুলি শহরে পৌঁছে যখন হয়ে উঠেছে ঘরের পুতুল, পণ্যরূপী শোভা, তখন গ্রামের সহজাত পরিবেশে ফিরে যাওয়ার আকুতিও তার মধ্যে গুমরে কেঁদেছে। নির্মাণে খুব বেশি বৈচিত্র্য না থাকলেও কাহিনি ও কাহিনির ভেতরকার বক্তব্য পুতুলের ঘর, ঘরপুতুল-কে এগিয়ে নিয়েছে তরতর করে। বড় বড় দৃশ্যের এই টেলিছবির প্রধান ঝোঁকই বক্তব্য প্রকাশের দিকে। আবার এর সংলাপ প্রচল সমাজকাঠামোকে প্রশ্নবিদ্ধ করেই শুধু ক্ষান্ত নয়, নতুন আঙ্গিকে সামন্তবাদ ও পুঁজিতান্ত্রিক আবহের ফোকরগুলোকেও খোলাসা করেছে সমান তালে।এখানে পুতুল চরিত্রে তারিন শেষমেশ গণ্ডগাঁয়ের পুতুলি হয়ে উঠতে পারেন। তাঁর স্বামী সাদ চরিত্রের শহিদুজ্জামান সেলিমও বুঝতে পারেন নিজের ভুল। সব মিলিয়ে টেলিছবির সমাপ্তিপর্বটি মিলনাত্মক। তবে সামাজিক বাস্তবতা নিশ্চয়ই এতটা সহজ ও সরলতায় পরিপূর্ণ নয়। জীবন যেমন হওয়া উচিত, নাটক সেটিই প্রকাশ করবে—এই সত্য যদি মানি, তাহলে অবশ্যই বলতে হয়, পুতুলের ঘর, ঘরপুতুল টেলিছবি এবং এর নির্মাতা তুহিন অবন্তর উদ্দেশ্য সফল। কেননা, সমাজের অনালোকিত একটি বিষয়কে টেলিভিশনের পর্দায় বেশ কুশলতার সঙ্গেই তিনি তুলে ধরতে পেরেছেন। চরিত্রের সঙ্গে শহিদুজ্জামান সেলিম, তারিন, পীযূষ বন্দ্যোপাধ্যায়সহ অন্য সবাই বেশ সাবলীলভাবেই মানিয়ে গেছেন। ঘাটতির জায়গা তেমন নেই। কিন্তু আবহসংগীত নিয়ে কি আরেকটু ভাবা যেত না?রিল্যাক্স বসরচনা: গাউসুল আলম শাওন। পরিচালনা: ইফতেখার আহমেদ ফাহমি। মাছরাঙা টিভি।শাওন-ফাহমি বেশ আনন্দে রাখলেন দর্শকদের। অফিসের বস শহীদুজ্জামান সেলিম টয়লেটের দরজা খোলা রেখে মূত্রত্যাগ করতে গিয়ে যে মানসিক যন্ত্রণায় পড়লেন, তা নিয়েই পুরো নাটক। ডিজিটাল যুগের মোবাইল ফোন, এসএমএস যে কী যন্ত্রণা দিতে পারে একজন মানুষকে, তার একটা সহজ অথচ উপভোগ্য রূপ নিয়ে হাজির হয়েছিল রিল্যাক্স বস নাটকটি। সেই সঙ্গে করপোরেট যুগের সংস্কৃতির কিছু উপাদান যোগ হওয়ায় (এখনো স্থায়ীভাবে যোগ না দেওয়া মেয়েটিকে নিয়ে এক এক ছোট বসের এক এক রকম ভাবনা, মোবাইল খুনসুঁটি ইত্যাদি) নাটক দেখার আমোদটা পাওয়া গেছে। খুব সহজে হালের একটি প্রতিষ্ঠানের কাজকারবারের সঙ্গে পরিচিত হওয়া গেল। অফিস সময়ের চেয়ে ঘণ্টা দুই আগে এসেই যত ফেঁকড়া লাগালেন বস। কেন যে দরজা না আটকে টয়লেটে গেলেন ছোট কাজ করতে, তা নিয়েই আক্ষেপে কাটল পুরোটা দিন। এরপর অফিসের পুরুষ ও নারী সহকর্মীরা যে বিষয়েই কথা বলতে আসছে, তাতে তাঁকে টয়লেটে দেখে ফেলার বিষয়টি প্রচ্ছন্ন থাকছে বলে মনে হচ্ছে সেলিমের। সেই মানসিক যন্ত্রণা শেষ পর্যন্ত নিয়ে গেল হাসপাতালের বিছানায়। হাসির নাটকের মধ্যেও সিরিয়াসনেসটা বেশ ধরে রাখা গেছে নাটকটিতে। ভাঁড়ামো দিয়ে হাসাতে হয়নি। লক্ষণীয়, ভালো অভিনয়শিল্পী একটি নাটককে পৌঁছে দিতে পারেন একটি ভিন্নমাত্রায়। সেলিমের অভিনয় সেটাই জানিয়ে দিচ্ছে আমাদের। আলাদা করে সেলিমকে দেখলে বোঝা যাবে, কতটা মানসিক চাপ নিয়ে অফিসে বসে আছেন তিনি। তাতে হাসির খোরাক নেই একেবারেই, কিন্তু তাঁর প্রতিটি আচরণই দিচ্ছে নির্মল আনন্দ। এ ধরনের নাটক দেখলে ‘বাহ!’ শব্দটি এমনিতেই বেরিয়ে আসে মুখ থেকে। ভালো লাগার পুরো কৃতিত্ব পরিচালক-লেখককে দিয়ে শুধু একটা কথাই বলতে হয়, এত বড় অফিসে বসের জন্য কি আলাদা একটা টয়লেটের ব্যবস্থা থাকা সংগত ছিল না? বস কেন যাবেন বারোয়ারি টয়লেটে? অবশ্য তা নিয়ে বড় ধরনের খেদ নেই। ওই অফিসটায় বসের আলাদা টয়লেট থাকলে আমরা ভালো একটি নাটক দেখা থেকে বঞ্চিত হতে পারতাম। সেটা যে ঘটেনি, তাতেই আনন্দ। ত্রিনেত্ররচনা ও পরিচালনা: সাইদুল আনাম টুটুল। এক গ্রামে চুরির উপদ্রব খুব বেশি বেড়ে যাওয়ায় মাতব্বর সাহেবের ছেলের শ্যালক ঢাকা থেকে ধরে নিয়ে এল বিখ্যাত গোয়েন্দা ত্রিনেত্রকে (আনিসুর রহমান মিলন)। গোয়েন্দা ত্রিনেত্রর কাজের চেয়ে কথার ফুলঝুরি বেশি। কিন্তু ওদিকে চুরি একের পর এক হয়েই চলেছে। আবার মাতব্বর সাহেবের সুন্দরী মেয়েটি গোয়েন্দার আগমনে মুগ্ধ ও উত্তেজিত। ফলে যা হওয়ার তা-ই হলো। চোর ধরা মাথায় উঠল। শেষমেশ গোয়েন্দা আর শ্যালক পিঠ বাঁচানোর জন্য গভীর রাতে পালিয়ে যাওয়ার সময় পড়বি পড় চোরেরই ঘাড়ে। সাইদুল আনাম টুটুলের ত্রিনেত্র নাটকটির কাহিনী এমনই।আনন্দ দেওয়ার জন্য কাহিনি মন্দ নয় কিন্তু কুশীলবদের অতি অভিনয়, দুর্বল সংলাপ, গ্রাম্য তরুণীর সারাক্ষণ পরিপূর্ণ প্রসাধন চর্চিত উপস্থিতি আর ভাইবোনের একই বৃত্তে ঘুরেফিরে একই কথাবার্তা পুরো কাহিনিকে ঝুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।ভালোবাসার রেসিপি রচনা: মাসুম রেজা।পরিচালনা: সৈয়দ আওলাদ।এটিএন বাংলা।চির পুরোনো পৌনঃপুনিক কাহিনির নাটক ভালোবাসার রেসিপি স্রেফ উতরে গেছে তৌকীর আহমেদ ও তারিনের সহজাত স্বতঃস্ফূর্ত অভিনয় গুণে। নাট্যকার ফারুক (তৌকীর) ও তাঁর নাট্যাভিনেত্রী স্ত্রী শায়লার (তারিন) দাম্পত্য জীবন পানসে হয়ে এলে একসময় স্বামীর মনে হয় যে সব প্রেমই হালকা হতে হতে ধীরে ধীরে উবে যায়, তাদের প্রেমও তাই আজ মৃত ও সমাধিস্থ—ডেড অ্যান্ড বারিড। তাই প্রেমের ক্ষণস্থায়িত্ব নিয়ে পরবর্তী নাটক লিখতে বসে ফারুক। যদিও তাঁর নির্মাতা আবুল হায়াতের সহকারী সোহিনী (মৌসুমী) বিশ্বাস করেন যে প্রেম কখনো মরে যায় না। এরই মধ্যে তাঁদের জীবনে বিদেশ থেকে আগমন ঘটে শায়লার খালাতো ভাই ও সাবেক প্রেমিক বাবুলদার (সাব্বির)। তারপর সেই একই গল্প। সন্দেহ, অবিশ্বাস, পিছু নেওয়া, নানা ঘটনা ও কথায় প্রমাণিত হওয়া যে স্ত্রী শায়লা এখনো বাবুলদার প্রেমে নিমজ্জিত এবং তার জ্বলুনিতে শেষমেশ টিকতে না পেরে ভদ্রতার মুখোশ খুলে স্বামীর বেরিয়ে আসা। আর ঠিক সেই মুহূর্তে ফারুক ও শায়লা দুজনেই বুঝতে পারে যে প্রেম অবশিষ্ট না থাকলে এই ঈর্ষা বা জ্বালার কোনো অস্তিত্বই থাকত না এবং আসলেই প্রেম ধিকিধিকি করে জ্বলছে, নিভে যায়নি। খুবই প্রাণবন্ত অভিনয় তৌকীর, তারিন ও মীর সাব্বিরের। আর নির্মাতার স্ক্রিপ্ট না পাওয়ার টেনশন ফুটিয়ে তুলতে অসাধারণ আবুল হায়াতের।