ঈদের কয়েকটি অ্যালবাম
ঈদ সামনে রেখে এখন পর্যন্ত অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের প্রস্তুতি আশাব্যঞ্জক নয়। অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে একটি মাত্র প্রতিষ্ঠান ছাড়া সবার প্রস্তুতি চলছে ঢিমেতালেই। এখন পর্যন্ত (মঙ্গলবার) কেউই অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। বেশির ভাগ প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, কোরবানির ঈদের এক সপ্তাহ আগেই চূড়ান্ত করা হবে কোন অ্যালবামগুলো প্রকাশিত হচ্ছে। তাই এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। গতবারের মতো এবারও বেশির ভাগ অ্যালবামের শিল্পী নবীন। রয়েছে হাতেগোনা দু-একজন গুণী শিল্পীর অ্যালবামও।সাউন্ডটেকএই ঈদে কোনো অডিও অ্যালবামই প্রকাশ করছে না সাউন্ডটেক।সংগীতাসংগীতা প্রকাশ করছে বারী সিদ্দিকীর দুঃখ দিলে দুঃখ পাবি এবং তানভীর তারেকের মিশ্র অ্যালবাম প্রজাপতি মন। এই অ্যালবামের শিল্পীরা হলেন তানভীর তারেক, ইমরান, আরিফ ও নাফিদ। এ ছাড়া আসছে প্রমিত ও জনির একক অ্যালবাম।জি সিরিজএবারের ঈদে সর্বাধিক ২০টি অ্যালবাম প্রকাশ করছে জি সিরিজ। এর মধ্যে উল্লেখযোগ্য কুমার বিশ্বজিতের ৪০টি গান নিয়ে একই মোড়কে চারটি অ্যালবাম। এগুলো হচ্ছে: মেঘের পালকি, স্বপ্নের আনাগোনা, একলা আকাশ ও প্রেমের আবাস; প্রয়াত ক্লোজআপ তারকা আবিদের নব আনন্দে জাগো; হূদয় খান ফিচারিং সন্দীপনের ভবের ঘোরে; জয় শাহরিয়ারের আধুনিক ও ফোক গানের অ্যালবাম এখনই; ডি রকস্টারখ্যাত শুভর অনেক কিছু; রাশাবের চরিত্র; পঞ্চম ফিচারিং শীতলের কোথায় পাবো তারে; এহসান রাহী ও পাভেলের আধুনিক ও পপ গানের অ্যালবাম এই শহরে এবং আহমেদ হুমায়ুন ফিচারিং হাকেলবেরি ফিন; এই অ্যালবামের শিল্পীরা হলেন—কিশোর, সাব্বির, কণিকা ও সেরাকণ্ঠের কোনাল। ব্যান্ডের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মহাকালের সেল্প টাইটেলড মহাকাল। চলচ্চিত্রের গানের অ্যালবামের মধ্যে রয়েছে প্রজাপতি, কুসুমপুরের গল্প ও রূপগাওয়াল। এই অ্যালবামের শিল্পীরা হলেন—হাবিব, ফেরদৌস ওয়াহিদ, মমতাজ, কুমার বিশ্বজিৎ, আরফিন রুমী, সালমা ও কণা।লেজার ভিশনএবারের ঈদে লেজার ভিশনের ব্যানারে উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে সাবিনা ইয়াসমীনের ও কি আজ আসবে। নবীন শিল্পী পৃথ্বীরাজের ডট। শরমিন জাহানের নজরুলসংগীতের অ্যালবাম পলাশ-মঞ্জরি। আজিজুর রহমান তুহিনের রবীন্দ্রসংগীতের অ্যালবাম শুনিব প্রাণের শ্রবণে।ফাহিম মিউজিকফাহিম মিউজিকও এখন পর্যন্ত ঈদের অ্যালবাম প্রকাশের বিষয়টি চূড়ান্ত করেনি। তবে একটি নাটক ও সিনেমার ডিভিডি ছাড়তে পারে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।ডেডলাইন মিউজিকগতবার বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করলেও এবার মাত্র দুটি অ্যালবাম বাজারে ছাড়ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে একটি ব্যান্ড। এটি হচ্ছে আরবান ফিকশনসের বিসর্জন উৎসব। রয়েছে মিশ্র অ্যালবাম শিহরণ। এর শিল্পীরা হলেন ন্যান্সি, কণা, পলবাশা, ইমরান, মিফতাহ প্রমুখ।এটিএন মিউজিকআইয়ুব বাচ্চুর সুর ও সংগীতে ইভা রহমানের ১৯তম একক এবং ইবরার টিপুর সুর ও সংগীত পরিচালনায় একটি মিশ্র অ্যালবাম প্রকাশিত হবে।গানচিলক্ষুদে গানরাজের ২০০৯ সালের চ্যাম্পিয়ন প্রান্তির প্রথম একক প্রান্তির স্বপ্নগুলো। সুর ও সংগীত পরিচালনা করেছেন ফকির সাহাবউদ্দিন ও সুমন কল্যাণ। এ ছাড়া ক্ষুদে গানরাজের হূদ্য রঙিলা নাও প্রকাশিত হবে।