ঈদের চতুর্থ দিনের টিভি আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভি
নৃত্যানুষ্ঠান ‘সুরের রানি রুনা লায়লা’-তে রুনা লায়লার কালজয়ী গানগুলোর সঙ্গে নাচবেন জনপ্রিয় তরুণ শিল্পীরা। রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি

চ্যানেল নাইন
রাত ৯টায় শুরু হবে সংগীতানুষ্ঠান ‘ক্লোজআপ ফিউশন লাউঞ্জ’। আজকের পর্বে গাইবেন ন্যান্সি
মৌটুসী বিশ্বাস, জাহিদ হাসান ও মেঘ অভিনয় করেছেন বাবা আমার ঈদ নাটকে। রাত সাড়ে ৯টায় নাটকটি প্রচারিত হবে

গাজী টিভি
কোকিল অথবা কাকতাল নাটকের দৃশ্যে তিশা। নাটকটি দেখানো হবে সন্ধ্যা ৬টায়
‘মিউজিক ফেস্ট’ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন জেমস। অনুষ্ঠানটি রাত সাড়ে ১১টায় শুরু হবে

এসএ টিভি
বেলা ৩টায় টেলিছবি দুই ভুবনের দুই বাসিন্দা: গোলমেলে প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ ও সানজিদা প্রীতি

চ্যানেল আই
রাত ৯টা ৩৫ মিনিটে নাটক তোমার চোখে দেখেছিলাম আমার প্রথম সর্বনাশ দেখানো হবে। এর একটি দৃশ্যে অপি করিম

এটিএন বাংলা
নাটক হেঁচকির দৃশ্যে মিলন ও নাদিয়া। রাত ৮টা ৫০ মিনিটে বিশেষ এই নাটকটি প্রচারিত হবে
অভিনেতা নিরবের উপস্থাপনায় আইটেম গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘বৃষ্টি ছুঁয়ে গেল হৃদয়’ দেখানো হবে রাত ১০টা ৪০ মিনিটে

মাছরাঙা টিভি
‘আনপ্লাগড মোমেন্টস’–এ আজ গাইবে গানের দল ভাইকিংস। রাত ১১টা ৪০ মিনিটে শুরু হবে অনুষ্ঠানটি
নাটক ব্রাদার্স-এর দৃশ্যে নাদিয়া ও জোভান। রাত ৯টায় নাটকটি দেখানো হবে

বাংলাভিশন
বরেণ্য সুরকার আলম খানের উপস্থিতিতে তাঁর কালজয়ী সৃষ্টি নিয়ে দুই পর্বের বিশেষ সংগীতানুষ্ঠান ‘সুরের মায়ায়’ প্রচারিত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে

এশিয়ান টিভি
রাত ৯টায় দেখানো হবে কোরবান আলীর কোরবানি নাটকের চতুর্থ পর্ব। এতে অভিনয় করেছেন তানজিন তিশা ও সজল

দেশ টিভি
রাত ৯টা ৪৫ মিনিটে ‘কল-এর গান’ অনুষ্ঠানে সরাসরি গাইবে গানের দল লালন

আরটিভি
মাস্তি আনলিমিটেড নাটকে অভিনয় করেছেন নায়লা নাঈম। নাটকটি শুরু হবে রাত ১১টা ২৫ মিনিটে

এনটিভি
মৌরানী টেলিছবির দৃশ্যে রিয়াজ ও মৌসুমী হামিদ। বেলা ২টা ৩০ মিনিটে দেখানো হবে এটি
ক্রিকেটার তাসকিন, সৌম্য সরকার, নাসির ও এনামুল অংশ নেবেন গেম শো ‘নট আউট’-এ। এটি উপস্থাপনা করেছেন নাবিলা। রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি