ঈদের ছবি
‘মুক্তি’র মহরত হলোঅনুদানের চলচ্চিত্র মুক্তির মহরত অনুষ্ঠিত হলো গত শনিবার। এফডিসিতে এ ছবির মহরত এবং পরে শুটিংয়ের আয়োজন করেন পরিচালক পি এ কাজল। মহরতে উপস্থিত ছিলেন মাসুদ পারভেজ সোহেল রানা, মহম্মদ হান্নান, খোরশেদ আলম খসরু, দিতিসহ আরও অনেকেই। মহরতের পর পরই এ ছবির শুটিং শুরু করেন নির্মাতা। জানা গেছে, চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত এ ছবির শুটিং করা হবে। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন সোহেল রানা ও দিতি।একবার বল ভালোবাসিএকাধিক ব্যবসাসফল ছবির নির্মাতা বদিউল আলম খোকন এবারের ঈদে নিয়ে আসছেন একবার বল ভালোবাসি ছবিটি। প্রেমের গল্পনির্ভর এ ছবিটির প্রযোজক এবারের ঈদে এরই মধ্যে দেশের একাধিক বড় প্রেক্ষাগৃহ মালিকের সঙ্গে প্রদর্শনের জন্য চুক্তি করেছেন। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, সাদেক বাচ্চু, ইলিয়াস কোবরা, শিবা সানুসহ আরও অনেকেই।