ঈদের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদে মুক্তি পাচ্ছে মোট চারটি ছবি। এর তিনটিই হচ্ছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনিত। অন্যটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মৌসুমী ও মোশাররফ করিম। ঈদের চারটি ছবি নিয়ে এ আয়োজনকিং খানএকটি ছেলে, যে কি না ছোটবেলা থেকেই সবকিছু থেকে বঞ্চিত। অনাদর আর অবহেলার মধ্য দিয়েই বেড়ে উঠেছে সে। এ সময় নিজের অধিকার আদায়ের জন্য শহরের ত্রাসে পরিণত হয়। কিং খান হিসেবে নিজেকে জাহির করে।এমনই এক গল্প নিয়ে পরিচালক মোহাম্মদ হোসেন জেমী নির্মাণ করেছেন কিং খান ছবিটি। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিমো, মিশা সওদাগরসহ আরও অনেকে।প্রজাপতিওরা বিয়ে করে সুখেই বসবাস করছিল। ছেলেটি হঠাৎ করেই জুয়া খেলার নেশায় মেতে ওঠে। আস্তে আস্তে কাজকর্ম বন্ধ করে দেয় আর জুয়া খেলে। একসময় সে অর্থসংকটে পড়ে। অন্য একজনের কাছ থেকে টাকা ধার করে জুয়া খেলে। আবার হেরে গিয়ে ধারের জন্য ধরনা দেয়। কিন্তু এবারে ছেলেটি আর সহজে টাকা ধার পায় না।এমনই এক গল্প নিয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন প্রজাপতি ছবিটি। ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, জাহিদ হাসান ও মোশাররফ করিম।আদরের জামাইদুজনের বন্ধুত্ব ধরে রাখতেই তারা তাদের ছোট ছোট ছেলেমেয়ে দুটিকে বিয়ে দেয়। কিন্তু কোনো এক ঘটনার কারণে ছেলের বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মেয়ের বাবা। ছেলেটির বাবা মারা যায়। বড় হওয়ার পর ছেলেটির মা যখন তার ছেলের বউ আনতে মেয়ের বাড়িতে যায়, তখন মেয়ের বাবা তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। এ কথা শোনার পর পরিচয় গোপন করে ছেলেটি মেয়ের বাড়িতে গিয়ে ওঠে এবং তাকে বিয়ে করে জামাই বনে যায়। যখন জামাইয়ের আসল পরিচয় বেরিয়ে আসে, তখন শুরু হয় অন্য গল্প।শাহাদাৎ হোসেন লিটন এমনই এক গল্প নিয়ে নির্মাণ করেছেন আদরের জামাই ছবিটি। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, নিপুণ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, রেহানাসহ আরও অনেকেই।প্রিয়া আমার জানজমিদারবাড়িতে ভৃত্যের কাজ করে ছেলেটির বাবা। বাড়ির মেয়ে প্রিয়াকে বাঁচাতে গিয়ে সেই ভৃত্য প্রাণ হারায়। তারপর ছেলেটি একা হয়ে যায়। প্রিয়াও চলে যায় অন্যত্র। ছেলেটি বড় হয়ে কাজের সন্ধানে এলাকা ছেড়ে শহরে আসে। সেখানে এসে পরিচয় হয় প্রিয়ার সঙ্গে। কিন্তু তখনো জানে না যে এই প্রিয়া সেই প্রিয়া, যাকে বাঁচাতে গিয়ে তার বাবা প্রাণ হারিয়েছে।এমন গল্প নিয়ে পরিচালক রাজু চৌধুরী নির্মাণ করেছেন প্রিয়া আমার জান ছবিটি। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, মিজু আহমেদসহ আরও অনেকে।