ঈদের ছবি 'আশিকী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুসরাত ফারিয়া,অঙ্কুশ
নুসরাত ফারিয়া,অঙ্কুশ

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘আশিকী’। আজ বুধবার সন্ধ্যায় চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছবিটি ছাড়পত্র পায়। খবরটি নিশ্চিত করেছেন ছবির দুই পরিচালকের একজন আবদুল আজিজ।
ছাড়পত্র পাওয়ার খবরে আনন্দিত ছবির নায়িকা নুসরাত ফারিয়া। ‘কিছুক্ষণ আগেই খবরটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনলাম। আগামীকাল কলকাতায় ছবির প্রিমিয়ার শো। পরশু পূজা উপলক্ষ্যে ওখানে মুক্তি পাচ্ছে ছবিটি। আমার অপেক্ষার দিনগুলো খুবই কাছে চলে এসেছে।’ এভাবেই নিজের আনন্দ প্রকাশ করলেন ফারিয়া।
এদিকে মুক্তির আগেই আলোচিত হয়েছে ‘আশিকী’। দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি ছবির আরেক পরিচালক অশোক পতি।
নুসরাত ফারিয়া ছাড়াও ছবিতে অভিনয় করেছেন অঙ্কুশ, মৌসুমী, রজতাভ দত্ত, রেবেকা, রাজা প্রমুখ।
প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘আশিকী’ মুক্তি পাওয়ার কথা।