প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খানের সর্বশেষ বড় সাফল্য পাওয়া ছবি ছিল নাম্বার ওয়ান শাকিব খান। এ ছবির প্রযোজনা সংস্থা ছিল গ্রামীণ কথাচিত্র। পরিচালনা করেছিলেন বদিউল আলম খোকন, প্রযোজনা করেছিলেন মোহাম্মদ হোসেন। এবার একই প্রযোজক-পরিচালক শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছেন বস নাম্বার ওয়ান ছবিটি। আগের ছবির সঙ্গে পার্থক্য হচ্ছে একটাই, এখানে নায়িকা বদল হয়ে এসেছেন দুজন—সাহারা ও নিপুণ। পুরো ছবির শুটিং হয়েছে ব্যাংককে। ছবির নির্মাতা জানিয়েছেন, বাংলাদেশের একজন যুবক কীভাবে সব আন্ডার ওয়ার্ল্ড নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে, তা-ই এ ছবিতে তুলে ধরা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এরই মধ্যে বিভিন্ন প্রেক্ষাগৃহের মালিকদের সঙ্গে ছবিটি প্রদর্শনের ব্যাপারে চুক্তিও হয়েছে। বস নাম্বার ওয়ান ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, সাহারা, নিপুণ, মিশা সওদাগর, প্রবীর মিত্র, রেহানা জলি, সুব্রত, কাবিলা ও কাজী হায়াৎ।