ঈদের ছুটিতে জাতীয় জাদুঘরে রেকর্ডসংখ্যক দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাগে জাতীয় জাদুঘরের প্রবেশের জন্য দর্শকের দীর্ঘ লাইন ছবি প্রথমআলো
শাহবাগে জাতীয় জাদুঘরের প্রবেশের জন্য দর্শকের দীর্ঘ লাইন ছবি প্রথমআলো

এবারের ঈদের ছুটিতে রাজধানীর জাতীয় জাদুঘরে রেকর্ডসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটেছে। জাতীয় জাদুঘরের উপকিপার শিহাব শাহরিয়ার রোববার প্রথম আলোকে জানান, এ বছর ঈদুল ফিতরের পরের বন্ধের দিনেও জাদুঘর খোলা রাখা হয়েছিল সব ধরনের দর্শকদের জন্য। ৮ জুলাই বেলা দুইটা থেকে রাত আটটার মধ্যে জাদুঘর পরিদর্শনে এসেছিল রেকর্ডসংখ্যক মোট ১৫ হাজার ৪৪৯ জন দর্শক। এর মধ্যে টিকিটের বিনিময়ে ৮ হাজার ৮২৪ জন এবং বিনা টিকিটে শিশু-কিশোর ও প্রতিবন্ধী দর্শক ছিল ৬ হাজার ৬২৫ জন। ১০ জুলাই আগের দিনের রেকর্ড ছাড়িয়ে দর্শক সমাগম হয়েছে প্রায় ১৬ হাজারের মতো। তিনি বলেন, নানা শ্রেণির এই দর্শক সমাগমে গতকাল জাদুঘর প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

শিহাব শাহরিয়ার বলেন, ১০৩ বছর বয়সী বাংলাদেশ জাতীয় জাদুঘরের সংগ্রহেও রয়েছে বাংলা অঞ্চলের সহস্র বছরের ইতিহাস ও ঐতিহ্যের নানা নিদর্শন, যা দেশি-বিদেশি নানা বয়স ও নানা পেশার মানুষকে প্রতিনিয়ত আনন্দ দিয়ে আসছে। ফলে প্রতিদিন জাদুঘর পরিদর্শন করছে হাজার হাজার দর্শক। শুক্র ও শনিবারসহ সপ্তাহের ছয় দিনই জাদুঘর খোলা থাকে। যেহেতু এটি একটি শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান। এ কারণে সরকারে সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন উৎসব ও সরকারি বন্ধের দিনেও দর্শকদের বিনোদনের জন্য জাদুঘর খোলা রাখা হয়।