ঈদের ছুটিতে শুধুই ঘুম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অনেক দিন পর পুরো তিনটা দিন কোনো কাজ করব না। আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম, এই সময়টা শুধুই ঘুমাব। অনেক দিন ঠিক মতো ঘুমাতে পারছিলাম না। ঈদের কাজের এত চাপ ছিল যে ঘুমের কথা ভুলেই গিয়েছিলাম। এখন আর পারছি না। সকালে ঈদের নামাজ থেকে ফিরেই বিছানায় পড়েছি। বিছানা আর ছাড়ছি না।’ বললেন সজল।এবার ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে সজল অভিনীত প্রায় অর্ধশত নাটক প্রচারিত হবে। ঈদের প্রথম দিনে আজ প্রচারিত হবে আটটি নাটক। বিছানা তো ছাড়ছেন না, ঘুমাতে কি পারছেন? সজল বললেন, ‘সেটা কি সম্ভব? মুঠোফোনটা তো রাখতেই পারছি না। একটু পরপরই ফোন আসছে, বার্তা আসছে। আমি নিজেও ফোন করছি। আসলে বিছানায় শুয়েই ঈদের আনন্দটা সবার সঙ্গে উপভোগ করতে চাচ্ছি।’সজল জানান, মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত আশুলিয়ায় ঈদের নাটকের শুটিং করেছেন তিনি। আবার কাজ শুরু হবে ৩ সেপ্টেম্বর।