অভিনয়শিল্পী তিশা। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কথা হয় তাঁর সঙ্গে। জানালেন, বাসায়ই আছেন তিনি। ঘুম থেকে উঠেছেন একটু আগে। সকালের নাশতা খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।ঈদ কেমন উদ্যাপন করলেন?খুব ভালো। বাইরে কোথাও বেড়াতে যাইনি। ঈদের দিন আম্মুর বাসা আর শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। এই কদিন বাসায় অনেক মেহমান এসেছেন। খাওয়াদাওয়া?বিয়ের পর এবার আমরা তৃতীয় ঈদ উদ্যাপন করছি। গত রোজার ঈদ আর কোরবানির ঈদে আমি ছিলাম নতুন বউ। আম্মুর বাসা আর শ্বশুরবাড়ি থেকে রান্না করা খাবার চলে এসেছিল। এবার বাসায় আমি নিজে রান্না করেছি।আপনি কি নিয়মিত রান্না করেন? না, বাসায় বাবুর্চি আছেন। তবে কোনো দিন শুটিং না থাকলে কিংবা আগে চলে এলে রান্নাঘরে ঢুকি। সবাই যেভাবে রান্না করেন, আমি তা থেকে আলাদা কিছু করার চেষ্টা করি; বলতে পারেন ক্রিয়েটিভ রান্না।সেটা আবার কী রকম?নতুন কিছু আর কি! খাবারের স্বাদ একটু অন্য রকম করার চেষ্টা। ঈদের দিন কী রান্না করেছেন?পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস, পুডিং, সেমাই, ফিন্নি। আপনার রান্না খেয়ে বাসার সবার প্রতিক্রিয়া কেমন হলো?ওটা ফারুকীর (মোস্তফা সরয়ার ফারুকী) কাছ থেকেই শুনলে ভালো হয়। তবে ও কিন্তু সব সময় প্রশংসাই করে। এবার ঈদের জন্য কদিন ছুটি পেলেন?নয় দিন। শেষ কাজ করেছি ১৭ আগস্ট। ২৬ আগস্ট আবার শুরু হবে। এক ঈদ শেষ না হতেই আরেক ঈদ, কোরবানির ঈদের কাজ। আলভি আহমেদের ভয়। আরও কয়েকটি স্ক্রিপ্ট এসেছে, দেখছি। এই ছুটির সময়টা কীভাবে কাটালেন?টিভি দেখে, বই পড়ে আর মেহমানদের আপ্যায়ন করে। নিজের কোন কাজটি বেশি ভালো লেগেছে?সবগুলোই ভালো লেগেছে। তবে দর্শক ও পরিচিতজনদের কাছ থেকে আমি তৃণা ও ম্যাজিক, আরমান ভাই হাউজ হাজবেন্ড নাটক দুটির জন্য অনেক প্রশংসা পেয়েছি। বিকেলে দেখাবে মন ফড়িংয়ের গল্প।