ঈদের ধারাবাহিকে নওশাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওশাবা
নওশাবা

ঈদ উপলক্ষে নির্মিত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘রিলেশন আজকাল’-এ অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী নওশাবা।

এ প্রসঙ্গে নওশাবা বলেন, ‘নাটকটিতে অভিনয় করে আমার খুবই ভালো লেগেছে। বর্তমান সময়ের ঘটনা নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। মূলত বাস্তব জীবনের সঙ্গে ভার্চুয়াল জগতের পার্থক্য তুলে ধরা হয়েছে এতে। নাটকটিতে অপূর্বর বিপরীতে আমি কাজ করেছি।’

‘রিলেশন আজকাল’ নাটকটি ঈদ উপলক্ষে এশিয়ান টিভিতে প্রচারিত হবে। নাটক ছাড়াও নওশাবা শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে অবন্তি চরিত্রে অভিনয় করছেন। এ প্রসঙ্গে নওশাবা বলেন, ‘নাটকের পাশাপাশি আমি চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে চাই।’