ঈদের নাটকে গায়ক শুভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে তাঁর নামডাক দিন দিন বাড়ছে। তবে দর্শকদের তো মাথাতেই খেলা না। আরেফিন শুভ আবার গায়ক হলো কবে! তিনি তো একজন অভিনেতা, নায়ক। যিনি সারা দিনই ক্যামেরার সামনে সংলাপ আওড়ায়, তিনি রাতারাতিই সংগীত পরিচালক ও গায়ক হয়ে গেল কবে থেকে! কী আর করা—হ্যাঁ সত্যিই শুভ এখন কণ্ঠশিল্পী আর সংগীত পরিচালক দুই-ই। তবে খটকা এখানেই—বাস্তবে না, নাটকে। পার্থ সরকারের পরিচালনায় উইল ইউ মেরি মি নামে একটি ঈদের নাটকে শুভকে এভাবেই দেখতে পাবে দর্শকেরা। এর আগে এমন চরিত্রে কখনই অভিনয় করেননি তিনি। শুভ বলেন, ‘ভালোই লাগছে। নাটকে যেহেতু গান গাইতে হয়, তাই দৃশ্য ধারণের আগে আগে গুনগুন করে সুর, তালটাও নিয়ে নিচ্ছি। সব মিলে এই নাটকটির শুটিং বেশ উপভোগ করছি।’নাটকটিতে শুভর সঙ্গে অভিনয় করছেন বিদ্যা সিনহা মীম ও মুনমুন।