ঈদের নাটকের শুটিংয়ে জিতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের কাজ আসলে শুরু হয়ে গেছে। সব নির্মাতাই ঈদের নাটকের শুটিংয়ের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। বললেন অভিনেতা জিতু আহসান। এরই মধ্যে জিতু নিজেও ঈদের নাটকের কাজ শুরু করে দিয়েছেন। কৌশিক শঙ্কর দাশের পরিচালনায় এ নাটকটির নাম অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া হুমায়ুন ফরিদীসহ আরও কয়েকজন নির্মাতার নাটকে অভিনয় করার আলোচনা চূড়ান্ত হয়ে আছে জিতু আহসানের সঙ্গে।ঈদের নাটকের প্রস্তুতি ছাড়াও জিতু আহসান বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এর মধ্যে দেশ টিভিতে প্রচারিত হচ্ছে বদরুল আনাম সৌদের পরিচালনায় ‘গহিনে’ এবং চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে ‘ফানুশ’ নাটক। ‘ফানুশ’ নাটকে দেখা যায়, বদর (জিতু) ও ফদর (হিল্লোল) দুই ভাই। একসময় তাঁদের সামাজিক অবস্থা খুবই ভালো থাকে। কিন্তু পরে তাঁদের অবস্থাটা কিছুটা ক্ষয়ে যায়। হঠাত্ করে একদিন মাটির নিচে তাঁরা প্রতিবেশী একজনের কথা মোতাবেক একটি গুপ্তধনের সন্ধান পান। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।এ ছাড়া জিতু শুটিং করছেন হুমায়ুন ফরিদীর ‘যখন হেমন্তকাল’, জুয়েল মাহমুদের ‘চুপ আদালত চলছে’, নাহিদ আহমেদের ‘নিঃসঙ্গ পানকৌড়ি’, রুলীন রহমানের ধারাবাহিকটির নাম এখনো চূড়ান্ত হয়নি।