ঈদের পঞ্চম দিনের টিভি আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশন
বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের একক সংগীতানুষ্ঠান ‘এই মন তোমাকে দিলাম’ দেখানো হবে রাত ৯টা ৪০ মিনিটে
সন্তান নাটকের দৃশ্যে চাঁদনী। রাত ৮টায় নাটকটি প্রচারিত হবে

চ্যানেল আই
চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানী অভিনয় করেছেন ভালোবাসার ২০ বছর টেলিছবিতে। বেলা ২টা ৩৫ মিনিটে এটি দেখানো হবে
নাটক বিভোর বনলতার দৃশ্যে মেহ্জাবীন। এটি প্রচারিত হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে

মাছরাঙা টেলিভিশন
টক শো ‘বিজ্ঞাপনের অন্তরালে’ প্রচারিত হবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। এটি উপস্থাপনা করেছেন নির্মাতা অমিতাভ রেজা
নাটক আর্ট জসিম-এর একটি দৃশ্যে সাজু খাদেম। এটি প্রচারিত হবে রাত ৯টায়

এনটিভি
বেলা ২টা ৩০ মিনিটে টেলিছবি ফটোগ্রাফ প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ
মুখোশের আড়ালে নাটকের দৃশ্যে আফরান নিশো। রাত ১১টা ১৫ মিনিটে এটি দেখানো হবে

চ্যানেল নাইন
বেলা ২টা ৪৫ মিনিটে নীল মেঘ কুয়াশা আর ভালোবাসা টেলিছবিতে দেখা যাবে নাদিয়া ও নাঈমকে

আরটিভি
রাত ১১টা ২৫ মিনিটে নাটক লাইক অ্যান্ড শেয়ার প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন মিশু, রানা ও জন

একুশে টিভি
চেয়ারম্যানের তেলেছমাতি ধারাবাহিক নাটকের একটি দৃশ্যে মোশাররফ করিম। সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকটি দেখানো হবে

এটিএন বাংলা
মিমকে দেখা যাবে সবুজে জলোচ্ছ্বাস নাটকে। রাত ৮টা ৫০ মিনিটে এটি প্রচারিত হবে

এশিয়ান টিভি
সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দেখানো হবে ঈদ ধারাবাহিক ইচ্ছেপূরণের নতুন গল্প। এতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা

দেশ টিভি
সালমান শাহ্ ও শাবনূর অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় গান গাইবেন আগুন ও রন্টি দাশ। বেলা ৩টায় ‘সোনালি দিন রুপালি গান’ অনুষ্ঠানে

গাজী টিভি
নাটক ফ্যানপেজ-এ অভিনয় করেছেন অপূর্ব ও টয়া। রাত সাড়ে ৯টায় এটি দেখানো হবে
অর্ণব গাইবেন রাত সাড়ে ১১টায় ‘মিউজিক ফেস্ট’ অনুষ্ঠানে