ঈদের পর দেশে আসছেন শাবনূর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক দিন ধরে দেশে নেই শাবনূর। কয়েক মাস আগে দেশ ছেড়ে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানে যাওয়ার পরই শোনা গেল, তাঁর পরিবারের পক্ষ থেকে বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একজন ছেলেকেও শাবনূর দেখেছেন। সে সময় শাবনূরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বছর শেষে বিয়ের সম্ভাবনা আছে। এরপর শাবনূর অস্ট্রেলিয়ায় একটি স্কুলে ভর্তি হয়েছেন। সেখানে তিনি বিদেশি ভাষা শিখছেন এবং চলচ্চিত্র নির্মাণের ওপর প্রশিক্ষণ নিচ্ছেন। শাবনূরের বাবা শাহজাহান চৌধুরী জানিয়েছেন, ঈদের পর শাবনূর দেশে ফিরে আসবেন। তিনি আরও জানালেন, শাবনূরকে দেখলে অনেকে অবাক হবেন। কারণ, শাবনূর এই কয়েক মাস কঠোর পরিশ্রম করে নিজে ওজন অবিশ্বাস্যভাবে কমিয়েছেন এবং স্লিম হয়েছেন।