ঈদের পর মুক্তি পাচ্ছে ভারতীয় তিনটি ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভারতীয় বাংলা ছবি জোর, বদলা ও সংগ্রাম। ছবি তিনটি প্রদর্শনের জন্য চলচ্চিত্র সেন্সর বোর্ড অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, ৭ থেকে ৯ আগস্ট সেন্সর বোর্ডে ছবি তিনটি প্রদর্শন করা হয়। এরপর তিনটি ছবিতেই একাধিক কর্তন সাপেক্ষে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়।চলচ্চিত্র প্রদর্শক আবুল কালাম আজাদ বললেন, ‘আমরা ছবিগুলোর কর্তনদৃশ্য জমা দেব, এর পরই ছাড়পত্র পেয়ে যাব।’ এদিকে ভারতীয় তিনটি বাংলা ছবি ঈদের পর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রেক্ষাগৃহের মালিকেরা। এখন প্রেক্ষাগৃহের চাহিদা অনুযায়ী ছবি তিনটির প্রিন্ট করা হবে। তবে শুরুতে কোনটি মুক্তি দেওয়া হবে, তা চূড়ান্ত হয়নি।