ঈদের পর 'কিস্তিমাত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিস্তিমাত ছবিতে আরিফিন শুভ ও আঁচল
কিস্তিমাত ছবিতে আরিফিন শুভ ও আঁচল

গ্যাংস্টার রিটার্নস ছবির পর পরিচালক আশিকুর রহমান তৈরি করেছেন কিস্তিমাত৷ শুটিং শেষ৷ এখন চলছে শুটিং-পরবর্তী কাজ৷ বেশির ভাগ পরিচালকই ছবি মুক্তির জন্য ঈদের সময়কে বেছে নেন৷ কিন্তু আশিকুর রহমান জানান, তিনি কিস্তিমাত ছবিটি মুক্তি দেবেন রোজার ঈদের পর৷ সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন৷ কিস্তিমাত ছবির ট্রেইলার এখন দেখা যাচ্ছে ইউটিউবে৷ ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, আঁচল, মিশা সওদাগর প্রমুখ৷
কিস্তিমাত ছবি প্রসঙ্গে আশিকুর রহমান বলেন, ‘এটি রোমান্টিক-অ্যাকশন ধাঁচের ছবি৷ পুরোটাই দাবা খেলার মতো৷ দর্শকেরা এই ছবিতে নতুনত্বের ছোঁয়া পাবেন৷ সবদিক থেকে ভিন্নতা আনার চেষ্টা করেছি ছবিটিতে৷’
কিস্তিমাত ছবিতে নিজের চরিত্র সম্পর্কে শুভ বলেন, ‘ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে আমাকে৷’
মার্চ মাসের প্রথম সপ্তাহে এফডিসিতে কিস্তিমাত ছবির শুটিং শুরু হয়৷