ঈদের পর 'বৃহন্নলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহন্নলা ছবির পোস্টার
বৃহন্নলা ছবির পোস্টার

রোজার ঈদের পর আর কোরবানির ঈদের আগে মুক্তি পাবে বৃহন্নলা। সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানালেন ছবিটির পরিচালক মুরাদ পারভেজ। ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন তিনি। পাশাপাশি তিনি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম হকারের কর্ণধার। সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান এটিএন বাংলা।
মুরাদ পারভেজ জানান, গত সোমবার কোনো কাটাছেঁড়া ছাড়াই বৃহন্নলা ছবিকে ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড।
সরকারি অনুদান পাওয়া এই ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, সোহানা সাবা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, দিলারা জামান, ঝুনা চৌধুরী, আব্দুল্লাহ রানা, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।