ঈদের পর ‘মনের মানুষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনেই ছাড়পত্র পেল গৌতম ঘোষের চলচ্চিত্র মনের মানুষ। ২২ জুলাই ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। তার পরপরই সেন্সর বোর্ড থেকে জানানো হয়েছে যে, ছবিটির ছাড়পত্র দেওয়ার ব্যাপারে সেন্সর বোর্ডের সদস্যরা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন।এদিকে ছবিটির প্রযোজনা পরিবেশনা সূত্রে জানা গেছে, ঈদের পরপরই মনের মানুষ মুক্তি দেওয়া হবে। ছবিটির মুক্তি উপলক্ষে চালানো হবে বড় ধরনের প্রচারণাও।ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ, চম্পা, রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী, পাওলি দাম, হাসান ইমামসহ আরও অনেকে।