ঈদের পাখি শখ-সুজানা-রাখি

পাখির মতো ডানা মেলে ওড়া তাঁদের। তাঁরা এদেশের নতুন প্রজন্মের নক্ষত্র। এবারের ঈদ আনন্দ তাঁদেরকেও ছুঁয়েছে। কিন্তু ঈদ কেমন কাটালেন তাঁরা?

এ প্রসঙ্গে অভিনেত্রী ও মডেল শখ জানিয়েছেন, প্রতিবারের মতো এ ঈদেও বেশকিছু জামা উপহার পেয়েছি। গেন্ডারিয়ায় পরিবারের সবাইকে নিয়েই এবারের ঈদ পালন।
এবারের ঈদে স্মৃতিকাতর মডেল সুজানা। তিনি জানিয়েছেন, কিছুদিন আগে বাবা এ পৃথিবী ছেড়ে চলে গেছেন। এবারের ঈদটা তাঁকে ছাড়াই করতে হচ্ছে। ঈদ ঢাকাতেই। ঈদের পর মালয়েশিয়া এবং ব্যাংকক।

মডেল ও অভিনেত্রী রাখি জানিয়েছেন, এবারের ঈদ কাটছে বিদেশ-বিভুঁইয়ে। ইচ্ছে ছিল এবারের ঈদে দেশে থাকবেন। বাইরে থাকলেও সেমাই খাওয়া ভোলেননি তিনি। এরপর বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি। বাংলাদেশের ঈদের আনন্দটাকে খুব মিস করছি।
এবারের ঈদে অভিনেত্রী মৌসুমী হামিদ গেছেন দেশের বাড়ি সাতক্ষীরায়। মৌসুমী জানিয়েছেন, ঈদের আনন্দে বন্ধুদের সঙ্গে সারা দিন টো টো করে এ-বাড়ি ও-বাড়ি। আর এভাবে কাটে ঈদ।
র্যাম্প মডেল পিয়া জানিয়েছেন, সাধারণ পোশাক বা শাড়িতেই তাঁর এবারে ঈদের আনন্দ। সুতির সালোয়ার-কামিজেও থাকে তার ঈদের সাজ পোশাকে। নিজের হাতে আত্নীয়-স্বজনদের যত্ন করে খাওয়ানোর মধ্যে পিয়ার কাটে ঈদ আনন্দে।