ঈদের বিশেষ নাটক'মানি ইজ নো প্রোবলেম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মানি ইজ নো প্রোবলেম’ নাটকের দৃশ্যে নিপুণ ও মোশাররফ করিম
‘মানি ইজ নো প্রোবলেম’ নাটকের দৃশ্যে নিপুণ ও মোশাররফ করিম

মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘মানি ইজ নো প্রোবলেম’-এর শুটিং সম্প্রতি শেষ হয়েছে। এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপুণ, শামীমা নাজনীন, অশোক বেপারী, সাজ্জাদ রেজা, রোবেনা রেজা জুঁই, মিলন ভট্টাচার্য ও ঐশ্বর্য। লন্ডনপ্রবাসী চরিত্রে এই প্রথম সিলেটের ভাষায় অভিনয় করলেন মোশাররফ করিম।

নাটকের গল্পে দেখা যাবে, লন্ডনপ্রবাসী মিল্লাত হোসেন মিল্লাত (মোশাররফ করিম) বিয়ে করার উদ্দেশে দেশে এসেছেন। তাঁর একটাই চাওয়া—পাত্রীকে অবশ্যই সংস্কৃতিমনা হতে হবে। মিল্লাত ঘটক হিসেবে নির্বাচন করেছেন তবলাবাদক জিন্নাহ হোসেনকে। জিন্নাহ একজন আবৃত্তিশিল্পী ও একজন সংগীতশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দিলে মিল্লাত তাঁদের সাক্ষাত্কার নিয়ে দুজনকেই বাতিল করে দেন। অবশেষে নৃত্যশিল্পী সুমীকে (নিপুণ) পছন্দ করে ফেলেন মিল্লাত। সমস্যা হয়ে দাঁড়ায় সুমীর প্রেমিক শামীম। সুমীর এই বেকার প্রেমিকের বেকারত্বের সুযোগ নিয়ে মিল্লাত তাঁকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করেন। সুমীর পরিবারের সদস্যরা বিয়েতে আপত্তি জানালে মিল্লাত তাঁদের লন্ডন নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে রাজি করিয়ে ফেলেন।

আরটিভি সূত্রে জানা গেছে, ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় নাটক ‘মানি ইজ নো প্রোবলেম’ প্রচার করবে চ্যানেলটি।