ঈদের যত অ্যালবাম
ঈদ সামনে রেখে এবার বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে শ খানেক অ্যালবাম এসেছে বাজারে। গতবারের মতো এবারও বেশির ভাগ অ্যালবামের শিল্পী নবীনরাই।সাউন্ডটেক এই ঈদে কোনো অডিও অ্যালবামই প্রকাশ করছে না সাউন্ডটেক। যদি বউ সাজো গো চলচ্চিত্রটিকে ভিডিও এবং ডিভিডি আকারে প্রকাশ করেছে তারা।সংগীতা সংগীতা প্রকাশ করেছে মমতাজের একক তাল পুকুর এবং রসিয়া বন্ধু; নিজের সুর ও সংগীতে আরফিন রুমির তৃতীয় একক ভালোবাসি তোমায়; বেলাল খানের সুরে সাইফুর রুবেল পরিচালিত খুঁটি চলচ্চিত্রের গানের অ্যালবাম। বারী সিদ্দিকীর একক দুঃখ দিলে দুঃখ পাবি। রুমি রহমানের তুমি আমি, ক্লোজআপ ওয়ান খ্যাত আরিফের একক রোদেলা।জি সিরিজএবারের ঈদে ২৮টি অ্যালবাম প্রকাশ করেছে জি সিরিজ। উল্লেখযোগ্য অ্যালবামগুলো হলো: প্রিন্স মাহমুদের কথা-সুর-সংগীতে মিশ্র অ্যালবাম নির্বাচিতা। এতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, শফিক তুহিন, কণা, মাহাদী, এলিটা, রুমি, পারভেজ, আরেফিন রুমি ও প্রিয়াঙ্কা গোপ। পলাশের ৩১তম একক অ্যালবাম আমার বাড়ি। নিজের সুরে তৌসিফের ষষ্ঠ একক অনিদ্রা, মিক্সড অ্যালবাম দ্য হিট অ্যালবাম-থ্রি। অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী-তৌসিফ, বাপ্পা মজুমদার, ন্যান্সি, তৌসিফ, হূদয় খান, আরেফিন রুমি, জুয়েল মোর্শেদ-কণা, মিলন মাহমুদ, লিমন, শুভ-টুম্পা ও রাজীব। কথোপকথনের সঙ্গে গানের সমন্বয়ের মিশ্র অ্যালবাম সন্ধি ফিচারিংভালোবাসি তোমাকে; মিলন মাহমুদের একক স্বপ্নডানা; লিমনের একক হয়তো আমি; মুহিনের তৃতীয় একক ঘুমে আসে না; আতিকের একক আপন করে নে, তাহসানের সংগীতে মিনারের দ্বিতীয় একক আঁড়ি; ঘুড্ডি ব্যান্ডের একক নাটাই; নীলা নাজের একক নীলান্তর, নজরুলসংগীত নিয়ে মিক্সড অ্যালবাম ভীরু এ মনের কথা বলি; রাহাতের একক স্বপ্ন শুরু এবং মিক্সড ভিডিও অ্যালবাম আড়ালে।লেজার ভিশনএবারের ঈদে লেজার ভিশনের উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে প্রত্যয় খানের সুর-সংগীতে মিশ্র অ্যালবাম এফ এন এফ। এতে কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান, ইমরান, নওমি, অমিদ, প্রমা ও প্রমিতি। আহমেদ রাজীবের সংগীতে মিক্সড মেঘ। শিল্পীরা হলেন: বাপ্পা মজুমদার, মিলন মাহমুদ, ন্যান্সি, কানিজ সুবর্ণা, কণা, পারভেজ, আহমেদ রাজীব ও নীলা নাজ। লোকগান নিয়ে মনিরের একক দেহতরী। নিজের সুর ও সংগীতে তমালের একক জলে বারো মাস। অয়নের সংগীতে মিক্সড হূদয় মাঝে। কণ্ঠ দিয়েছেন অয়ন, ইমরান, অমি, মনির, বিধূ, ইভান, শাফি, আনিসা ও অংশু। হারানো দিনের গান নিয়ে পারভীন সুলতানার স্মৃতির ভেলা। অমিত চ্যাটার্জির সংগীতে লোকগান নিয়ে অভিনেতা শামীম জামানের একক একটা চিঠি। জে কের সংগীতে রুমেল খানের একক মেয়ে তুমি। আরমান খানের সংগীতে স্বপ্নীল ভুবন চলচ্চিত্রের গানের অ্যালবাম। এবং মিক্সড ভিডিও অ্যালবাম টপচার্ট-৪। ফাহিম মিউজিকক্লোজআপ ওয়ান খ্যাত রাশেদের একক সোনা বন্ধে; শূন্য ব্যান্ডের তৃতীয় একক অ্যালবাম গড়বো বাংলাদেশ; রেজওয়ানা চৌধুরী বন্যা, হায়দার হোসেন, জয়া আহসান, শেহজাদ চৌধুরী, সুমেল চৌধুরী ও রিংকুর মিক্সড অ্যালবাম গুরু তোমার নামে। এ ছাড়াও আছে নুরুল আলম আতিকের ডুব সাঁতার এবং শাহজাহান চৌধুরীর মধুমতি চলচ্চিত্রের ডিভিডি। ডেডলাইন মিউজিক কণার তৃতীয় একক সিম্পলি কণা; হাবিব, অর্থহীন ও ওয়ারফেইজের লোকগানের মিক্সড সমর্পণ; লু ৎ ফর হাসানের প্রথম একক ঘুড়ি তুমি কার আকাশে উড়ো; ডি রক স্টার খ্যাত পলাশের প্রথম একক লেটস প্লে এবং ব্যান্ড মিক্সড অ্যালবাম ডিওটি। এটিএন মিউজিক ইবরার টিপুর সুর-সংগীতে ইভা রহমানের ১৮তম একক মনে আল্পনা এঁকেছি। সিডি চয়েসএস আই টুটুল, তৌসিফ, শফিক তুহিন, লিজা, পড়শী, বেলাল খান, রাজীব, নওরীন ও আর্নিকের মিক্সড অ্যালবাম অনুরাগ। অনুপম দেনমহর, সাহ্বে নামের গোলাম ও বলো না কবুল—এই তিনটি চলচ্চিত্র ভিসিডি এবং ডিভিডিতে প্রকাশ করেছে এই প্রতিষ্ঠান।