ঈদের যত অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে এবার হাতে গোনা কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান অ্যালবাম প্রকাশ করেছে। সব কটি প্রতিষ্ঠান মিলিয়ে অ্যালবামের সংখ্যা ৭০টির মতো। অন্যবারের মতো এবারও কয়েকজন তারকাশিল্পী ছাড়া বেশির ভাগ অ্যালবামের শিল্পী নবীন। বেশ কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান এবারের ঈদে সদ্যপ্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে নতুনভাবে প্রকাশ করেছে তাঁর গান, চলচ্চিত্র ও বেশ কয়েকটি নাটকের অ্যালবাম।সংগীতা হুমায়ূন আহমেদ তাঁর চলচ্চিত্র ও নাটকের জন্য যে গানগুলো লিখেছেন কিংবা ব্যবহার করেছেন, এমন ১৯টি গান নিয়ে সংগীতা প্রকাশ করেছে হুমায়ূন আহমেদ স্মরণে...। জি সিরিজগতবারের মতো এবারের ঈদেও সর্বাধিক অ্যালবাম প্রকাশ করেছে জি সিরিজ। তাদের উল্লেখযোগ্য অ্যালবামগুলো হলো: বাপ্পার ‘বেঁচে থাক সবুজ’, অভিনয়শিল্পী তারিনের ‘আকাশ দেব কাকে’, প্রিন্স মাহমুদের কথায় দেশের প্রথম সারির শিল্পীদের নিয়ে ‘অপরাজিতা’, হাবিব ওয়াহিদের চলচ্চিত্রের গানের অ্যালবাম ‘তুমি সন্ধ্যার মেঘমালা’, জুলফিকার রাসেলের কথায় দুই বাংলার শিল্পীদের নিয়ে মিশ্র গানের অ্যালবাম ‘পরস্পর’, মিলন মাহমুদের ‘পরবাস’, সন্ধির আয়োজনে কথোপকথন ও আবৃত্তির সঙ্গে গান নিয়ে ‘ভালবাসি তোমাকে ২’, হূদয় খান ফিচারিং মিমির ‘আড়াল’, তৌসিফ ফিচারিং ক্লোজআপখ্যাত লিজার ‘লিজা পার্ট ১’ এবং এফ এ সুমনের দ্বিতীয় একক ‘সখী রে’। এ ছাড়া জি সিরিজ বেশ কজন নতুন শিল্পীর গানের অ্যালবাম প্রকাশ করেছে।লেজার ভিশনবরাবরের মতো এবারের ঈদ সামনে রেখে লেজার ভিশন প্রকাশ করেছে নবীন-প্রবীণ শিল্পীদের বেশ কিছু নতুন অডিও সিডি, মিউজিক ভিডিও এবং ডিভিডি অ্যালবাম। উল্লেখযোগ্য কয়েকটি অ্যালবাম হলো: হুমায়ূন আহমেদের সর্বশেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’র অডিও অ্যালবাম, দিলরুবা খানের জনপ্রিয় গানগুলো নিয়ে ‘বেস্ট অব দিলরুবা’, এস ডি রুবেলের ‘চান্নি পসর’, মাহমুদ সানীর ‘প্রার্থনা’, বেলাল খানের ‘আলাপন’, ক্লোজআপ তারকাখ্যাত সালমার ‘প্রেমের জানাজা’ এবং সেরাকণ্ঠখ্যাত ঝিলিকের ‘ঝিলিক’। এ ছাড়া রয়েছে বেশ কজন নবীন শিল্পীর গানের অ্যালবাম। লেজার ভিশন কর্তৃপক্ষও হুমায়ূন আহমেদ স্মরণে নতুনভাবে প্রকাশ করেছে তাঁর চলচ্চিত্র ও নাটকের ভিসিডি ও ডিভিডি।সিডি চয়েসএ বছর বেশ কয়েকটি গানের অ্যালবাম প্রকাশ করেছে সিডি চয়েস। এর মধ্যে আছে আরফিন রুমী ফিচারিং কাজী শুভর ‘সাদামাটা-২’, শহীদের ‘এক জীবন টু’ এবং নির্ঝরের ‘স্বপ্নমুখী’।অন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইমপ্রেস অডিওভিশন, এটিএন মিউজিক, ফাহিম মিউজিক, ডেডলাইন মিউজিক দু-একটি করে অ্যালবাম প্রকাশ করেছে।