ঈদের যত ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজা বাবু
রাজা বাবু

রাত পোহালেই ঈদ। ঈদকে ঘিরে সবার প্রস্তুতি নেওয়া শেষ পর্যায়ে। এবার শুধু উদ্যাপনের অপেক্ষা। প্রেক্ষাগৃহগুলোও প্রস্তুত উৎসবপ্রেমী মানুষের উৎসবকে রঙিন করতে। এবার ঈদে দেশব্যাপী বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চারটি চলচ্চিত্র। এর মধ্যে দুটি ছবির পরিধি বেশ বড়ই বলা যায়। সেগুলো হলো রাজা বাবু ও আশিকী। ঈদ সামনে রেখে মুক্তি পেতে যাওয়া অন্য দুটি ছবির নাম গাড়িওয়ালা ও প্রার্থনা।
বুধবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বদিউল আলম পরিচালিত রাজা বাবু ছবিটি সবচেয়ে বেশিসংখ্যক হলে মুক্তি পাচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হচ্ছে এ পর্যন্ত দেশের ১৬০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির জন্য চূড়ান্ত হয়েছে। বরাবরই শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ছবিকে ঘিরে ঈদ উৎসবে দর্শকের আগ্রহ থাকে বেশি। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকেও বলা হয়, এ কারণেই রাজা বাবু ছবিটি মুক্তির দৌড়ে এগিয়ে আছে।

আশিকী
আশিকী

অন্যদিকে মুক্তির আগে আলোচিত যৌথ প্রযোজনার ছবি আশিকী এ পর্যন্ত ১০৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানা গেছে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পাওয়া প্রেক্ষাগৃহগুলোর সংখ্যা নিশ্চিত করেছেন বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার আলী ভূঁইয়া।
এদিকে রাজা বাবু ছবিটি প্রদর্শনের জন্য পাওয়া প্রেক্ষাগৃহের সংখ্যা শুনে দারুণ উৎফুল্ল ছবির নায়ক শাকিব খান। তিনি বলেন, ‘আমার নিজস্ব প্রযোজনা হিরো দ্য সুপারস্টার হল পেয়েছিল ১১৯টি। গত ঈদে লাভ ম্যারেজ পেয়েছিল ১২৩টি। এবার সব রেকর্ড ভেঙে দিয়েছে রাজা বাবু। আমি খুবই রোমাঞ্চিত। আমার মনে হচ্ছে সামনে বাংলা ছবির ভবিষ্যৎ উজ্জ্বল।’

গাড়িওয়ালা
গাড়িওয়ালা

এদিকে আশিকী দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে নুসরাত ফারিয়ার। এরই মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের মানুষ ছবিটি দেখে ফেলেছেন। এবার বাংলাদেশের দর্শকদের পালা। তাই বাংলাদেশি মেয়ে ফারিয়া বললেন, ‘রাত-দিন এক করে ছবির প্রচারণা চালাচ্ছি। আশা করছি এ পরিশ্রম সফল হবে।’
তা ছাড়া স্বল্প পরিসরে হলেও মুক্তি পাচ্ছে আলোচিত ছবি গাড়িওয়ালা। আশরাফ শিশির পরিচালিত এ ছবি

প্রার্থনা
প্রার্থনা

আন্তর্জাতিকভাবে জিতেছে বিভিন্ন সম্মাননা ও পুরস্কার। তাই ঈদের ছবি হিসেবে মুক্তি পাওয়া ইমপ্রেস টেলিফিল্মের এ ছবি নিয়েও চলছে আলোচনা। একই প্রযোজনা প্রতিষ্ঠান ঈদে মুক্তি দিচ্ছে আরও একটি চলচ্চিত্র প্রার্থনা। অভিনেতা ও নাট্য পরিচালক শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় এটি প্রথম চলচ্চিত্র। জয় বলেন, ‘ছবির গল্পটি আমার নিজের। আমি মনে করি, এটি অসাধারণ একটি গল্প। ছবিটি দর্শকের কাছে উপভোগ্য হবে।’ গতকাল এ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে।