ঈদের রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে দেখানো হবে নাটক ঈদের রং। রচনা ও পরিচালনা করেছেন মামুনুর রশীদ। অভিনয় করেছেন মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, তমালিকা, ডলি জহুর প্রমুখ।মিলন বংশানুক্রমিকভাবে ডাকপিয়ন। গ্রামে সে সবার প্রিয়। বাবা আনু মিয়া ১৯৭১ সালে সরকারি চাকরির বাইরে মুক্তিযোদ্ধাদের চিঠি ও টাকা পৌঁছে দিত। ঈদের আগে এ রকম একটি কাজ করতে গিয়ে সে ধরা পড়ে। রাজাকার কমান্ডার তাকে জবাই করে হত্যার নির্দেশ দেয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মিলন চাকরি পায়। কিন্তু ঈদের আগের দিন থেকে বিষণ্ন হয়ে যায়। তার বাবার হত্যাকারী সেই রাজাকার এখনো বেঁচে আছে। কোরবানির সময় সে কয়েকটি গরু জবাই করে গ্রামবাসীকে খাওয়ায়। প্রতি ঈদেই তার কাছে পৃথিবীটা কালো হয়ে যেত। কিন্তু এবার সে ঈদে নতুন রং খুঁজে পেয়েছে।