ঈদের ষষ্ঠ দিনের টিভি আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভি
নাটক আহ! কি সুন্দর-এ অভিনয় করেছেন ভাবনা ও রিয়াজ। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটি দেখানো হবে
চ্যানেল নাইন
টেলিছবি অন্তরাল-এর দৃশ্যে জেনি। এটি প্রচারিত হবে বেলা ২টা ৪৫ মিনিটে
চ্যানেল আই
হ্যামিলনের বাঁশিওয়ালা নাটকের দৃশ্যে নিপুণ ও রাহুল আনন্দ। নাটকটি রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে
মাছরাঙা টেলিভিশন
শেষ কবিতা নাটকটি দেখানো হবে রাত সাড়ে ১০টায়। এর একটি দৃশ্যে নাদিয়া ও ইন্তেখাব দিনার
এটিএন বাংলা
রাত ১০টা ৪০ মিনিটে নাটক ফেরা না ফেরার মাঝখানে প্রচারিত হবে। এর একটি দৃশ্যে শহীদুজ্জামান সেলিম ও রিচি

এনটিভি
রাত ৮টা ৫ মিনিটে দেখানো হবে নাটক রান অব লাক। এতে অভিনয় করেছেন ক্রিকেটার অপি ও গায়ক জন
বৈশাখী টিভি
সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে অভিনেত্রী ও গায়িকাদের নিয়ে অনুষ্ঠান ‘সুইট শো’ প্রচারিত হবে। এর উপস্থাপনায় তানিয়া হোসাইন
বাংলাভিশন
চিত্রনায়িকা নিপুণ ও পরীমনিকে দেখা যাবে ‘আমাদের দুই নায়িকা’ অনুষ্ঠানে রাত ৯টা ৪০ মিনিটে
গাজী টিভি
‘মিউজিক ফেস্ট’ অনুষ্ঠানে রাত সাড়ে ১১টায় গাইবে গানের দল শূন্য
এশিয়ান টিভি
ধারাবাহিক নাটক নায়িকাতে অভিনয় করেছেন বিজরী ও তৌকীর। রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে এটি
দেশ টিভি
মায়া নাটকে অভিনয় করেছেন শবনম ফারিয়া ও নাঈম। এটি দেখানো হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে
একুশে টিভি
আজ ফোন লাইভ স্টুডিও কনসার্টে মান্না দের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন সমরজিৎ। রাত ১২টা ১০ মিনিটে শুরু হবে অনুষ্ঠানটি