ঈদের সপ্তম দিন টিভিতে আজ যা যা দেখতে পারেন-পর্ব ২
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। চাঁদরাত থেকেই ঈদ উদ্যাপন শুরু হয়ে যায় চ্যানেলগুলোতে। কী থাকছে ঈদের সপ্তম দিনে, তা নিয়ে থাকল ছোট্ট আয়োজন।
চ্যানেল আই
সকাল ১০টা ১৫ মিনিটে বাংলা সিনেমা ‘শাটল ট্রেন’। পরিচালনা প্রদীপ ঘোষ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কক্সবাজারে কাকাতুয়া’ (পুনঃপ্রচার)। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মাণ করেছেন আফজাল হোসেন। রাত ৭টা ৪০ মিনিটে নাটক ‘এক দানে বড়লোক’। রচনায় রাসেল আযম এবং পরিচালনায় রাফাত মজুমদার। অভিনয়ে তৌসিফ, সাফা কবির। ৯টা ৩৫ মিনিটে নাটক ‘মারচক্কর’। রচনা ও পরিচালনা ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয়ে মুশফিক ফারহান, মুনিরা মিঠু।
দীপ্ত টিভি
সকাল ৯টায় বাংলা সিনেমা ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’। পরিচালনা এফ আই মানিক। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। দুপুর ১২টা ১০ মিনিটে চলচ্চিত্রের গানের অনুষ্ঠান ‘আমাদের ছবি আমাদের গান’। বেলা ১টায় সেলিব্রেটি ড্যান্স শো ‘সাত রঙের ছন্দে’। বেলা ১টা ৩০ মিনিটে সিনেমা ‘উধাও’। পরিচালনা আমিত আশরাফ। অভিনয়ে অনিমেষ আইচ, শাহেদ আলী। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিছবি ‘কেমনে কি!’। পরিচালনায় ইফতেখার আহমেদ ফাহমি। অভিনয়ে ইয়াশ রোহান, মিশোউরি, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী। সন্ধ্যা ৬টায় তুর্কি ধারাবাহিক ‘ফেরিহা’।
সন্ধ্যা ৭টায় বিশেষ একক নাটক ‘সানাই’। পরিচালনা শামীম জামান। অভিনয়ে তাসনুভা তিশা, মনোজ প্রামানিক, গাজী রাকায়েত। সন্ধ্যা ৮টায় একক নাটক ‘দুই মেরুর ভালোবাসা’। পরিচালনা মহিদুল মহিম। অভিনয়ে অপূর্ব, তিশা। রাত ১০টায় শর্টফিল্ম ‘কিএক্টাঅবস্থা’। পরিচালনায় তানিম রহমান অংশু। অভিনয়ে ইরফান সাজ্জাদ, রোদসী। রাত ১০টা ২০ মিনিটে শর্টফিল্ম ‘আকাশ ভরা তারা’। পরিচালনা শাফায়েত মনসুর রানা। অভিনয়ে ইয়াশ রোহান।
রাত ১০টা ৪০ মিনিটে সেলিব্রিটি গেম শো ‘দ্য বক্স’। উপস্থাপনায় নুসরাত ইমরোজ তিশা। আজকের পর্বের অতিথি সাবিলা নূর। রাত ১১টা ১০ মিনিটে একক নাটক ‘পা’। পরিচালনা হৃদয়। অভিনয়ে তৌসিফ, সাফা। রাত ১২টা ১০ মিনিটে একক নাটক ‘একাই ১০০’। পরিচালনা মিজানুর আরিয়ান। অভিনয়ে নিশো, মেহ্জাবীন চৌধুরী।
দেশ টিভি
বেলা ১১টায় সংগীতানুষ্ঠান ‘সুর আর গান’। শিল্পী অপু ও চম্পা বণিক। বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘অশান্তির আগুন’। অভিনয়ে শাকিব খান, তামান্না। রাত ৭টা ৪৫ মিনিটে নাটক ‘সুপারম্যানের লুঙ্গি’। রচনা শাহরিয়ার তাসদিক। পরিচালনা খায়রুল পাপন। অভিনয়ে নিলয়, সিদ্দিকুর রহমান, তাসনুভা তিশা। রাত ৯টা ৪৫ মিনিটে মিউজিক ফেস্ট। শিল্পী শফি মণ্ডল।
একুশে টিভি
সকাল ৯টা ২০ মিনিটে সিনেমা ‘বউ শাশুড়ির যুদ্ধ’। অভিনয়ে ফেরদৌস, শাবনূর, রিয়াজ। দুপুর ১২টা ১০ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান ‘প্রিয় গান’। ব্যান্ড দলছুট। বেলা ১টা ১০ মিনিটে সাত পর্বের ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘নীলের বউ রাশি’। অভিনয়ে জাহিদ হাসান, মেহরিন নিশা, ভাবনা, সারিকা, নাদিয়া, বন্যা মির্জা, তারিন ও সাদিয়া ইসলাম মৌ।
বেলা ২টা ৩০ মিনিটে বাংলা চলচ্চিত্র ‘স্বামী আমার বেহেস্ত’। অভিনয়ে পপি, আমিন খান, ববিতা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাত পর্বের ঈদের বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানচিলের গান’। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সাত পর্বের ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘থ্রি ব্যাচেলর’। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, মনিরা মিঠু। রাত ৮টায় ঈদের বিশেষ একক নাটক ‘বিয়ে হবে’। অভিনয়ে যাহের আলভী, সিয়াম নাসির, আদিবা বুশরা, আযম খান, মিলি বাশার। রাত ৯টা ২০ মিনিটে ঈদের বিশেষ টেলিছবি ‘চরের মাস্টার’। অভিনয়ে খায়রুল বাশার, তাসনিয়া ফারিণ, লুত্ফর রহমান জর্জ। রাত ১১টা ২০ মিনিটে ঈদের বিশেষ একক নাটক ‘ঘুম সোহেল’। অভিনয় তৌসিফ মাহবুব, সাফা কবির।
মাছরাঙা
সন্ধ্যা ৬টায় নাটক ‘আতরগন্ধী’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টেলিছবি ‘বিলাই রাশি’। রাত ৯টায় নাটক ‘ব্যাড বয়’। রাত ১০টায় নাটক ‘ব্রেকআপ থিওরি’। রাত ১১টা ৩০ মিনিটে চলচ্চিত্র ‘দুই বধূ এক স্বামী’। অভিনয়ে মান্না, মৌসুমী, শাবনূর।