ঈদের সপ্তম দিন টিভিতে আজ যা যা দেখতে পারেন–পর্ব ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘চোরের ওপর বাটপারি’ নাটকের একটি দৃশ্য
সংগৃহীত
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। চাঁদরাত থেকেই ঈদ উদ্‌যাপন শুরু হয়ে যায় চ্যানেলগুলোতে। কী থাকছে ঈদের সপ্তম দিনে, তা নিয়ে থাকল ছোট্ট আয়োজন।

নাগরিক টিভি
সকাল ৮টায় সিনেমা ‘আব্বাজান’। অভিনয়ে মান্না, সাথী, রাজীব। বেলা ১১টায় সিনেমা ‘মা আমার স্বর্গ। অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা। বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘সন্তান আমার অহঙ্কার’। অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে সিনেমা ‘পবিত্র ভালোবাসা’। অভিনয়ে মাহিয়া মাহি, ফেরদৌস। রাত ৯টায় নাটক ‘পেইন গেস্ট’। অভিনয়ে তৌসিফ, সারিকা। রাত ১০টায় ধারাবাহিক ‘বস ইজ অলওয়েজ রাইট’। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, সারিকা, নিলয়। রাত ১০টা ৪৫ মিনিটে ঈদের বিশেষ ধারাবাহিক ‘চোরের উপর বাটপারি’। অভিনয়ে হাসান মাসুদ, সাজু খাদেম। রাত ১১টা ৩০ মিনিটে সিনেমা ‘তাণ্ডবলীলা’। অভিনয়ে মান্না, মৌসুমী।

এনটিভি
সকাল ৯টায় নাটক ‘শরীফের কথা’। গল্প আফরান নিশো। চিত্রনাট্য ও পরিচালনা কাজল আরেফীন অমি। অভিনয়ে আফরান নিশো, মেহ্জাবীন চৌধুরী প্রমুখ। সকাল ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি ‘প্রেমী ও প্রেমী’। পরিচালনা জাকির হোসেন রাজু। অভিনয়ে আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, আমজাদ হোসেন। বেলা ২টা ৩০ মিনিটে বাংলা ছায়াছবি ‘অংক’। পরিচালনা শাহীন সুমন। অভিনয়ে মারুফ, রত্না। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গেম শো ‘দ্য বক্স’। উপস্থাপনায় নুসরাত ইমরোজ তিশা। পরিচালনায় শাহরিয়ার শাকিল। সন্ধ্যায় ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘শেফালির প্রেমিকেরা’। রচনা কাজী শাহিদুল ইসলাম। পরিচালনা সাগর জাহান। অভিনয়ে তানজিন তিশা, মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, ইশতিয়াক আহমেদ রুমেল।

‘শেফালির প্রেমিকেরা’ নাটকের দৃশ্য
সংগৃহীত

রাত ৮টায় নাটক ‘পরী’। মূল গল্প সাদত হাসান মান্টো। নাট্যরূপ জোনায়েদ রশীদ। পরিচালনা মোরশেদ হিমাদ্রী। অভিনয়ে জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ। রাত ৯টায় ধারাবাহিক ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’। রচনা বৃন্দাবন দাস। পরিচালনা দীপু হাজরা। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, প্রাণ রায়, নাদিয়া মীম। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘ডান্সিং কার’। রচনা ও পরিচালনা জুলফিকার ইসলাম। অভিনয়ে মিশু সাব্বির, মুমতাহিনা টয়া। রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘আমি কিন্তু সিরিয়াস’। রচনা সঞ্জয় কান্ত। পরিচালনা রুবেল রানা। অভিনয়ে সৈয়দ জামান শাওন, সারিকা সাবা, ঝুনা চৌধুরী। রাত ১২টায় কিংবদন্তির গান। শিল্পী শাহানাজ রহমতুল্লাহ্‌।

কাঁটা হেরি ক্ষান্ত কেন নাটকে নাদিয়া আহমেদ ও চঞ্চল চৌধুরী
সংগৃহীত

আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘মা বাবার স্বপ্ন’। অভিনয়ে মান্না, অপু বিশ্বাস। বেলা ২টা ১০ মিনিটে সিনেমা ‘প্রেম সংঘাত’। অভিনয়ে শাকিব খান, শাবনূর। বিকেল ৫টা ৪৫ মিনিটে একক নাটক ‘মি. লেজি’। পরিচালনা মাহমুদ মাহিন। অভিনয়ে মুশফিক আর ফারহান, পারসা ইভানা। রাত ৭টা ৫ মিনিটে গেম শো ‘দ্য বক্স’। রাত ৭টা ৩০ মিনিটে একক নাটক ‘ব্যাচেলর বাবু’। রচনা শফিকুর রহমান, পরিচালনা মাহমুদ হাসান। অভিনয়ে জাহিদ হাসান, উর্মিলা শ্রাবন্তী কর। রাত ৮টা ৩০ মিনিটে একক নাটক ‘টাকাই টাকা’। রচনা ও পরিচালনা প্রীতি দত্ত। অভিনয়ে নুসরাত ইমরোজ তিশা, মিশু সাব্বির।

‘টাকাই টাকা’ নাটকের দৃশ্য
সংগৃহীত

রাত ৯টা ৩০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘তালমিছরি না হাওয়াই মিঠাই-২’। পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন, আরফান আহমেদ, প্রাণ রায়, মুকিত জাকারিয়া। রাত ১০টায় একক নাটক ‘এই মন তোমারি’। রচনা আফরীন জামান, পরিচালনা রাকেশ বসু। অভিনয়ে ঋষি কৌশিক, তাসনিয়া ফারিণ। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘অতঃপর ভালোবাসা’। রচনা ও পরিচালনা আলমগীর রতন। অভিনয়ে বিদ্যা সিনহা মিম, শাহরিয়ার জয়, লায়লা হাসান। রাত ১১টা ৫৫ মিনিটে একক নাটক ‘লেকু দ্য বস’। পরিচালনা সজীব মাহমুদ। অভিনয়ে সায়েদ জামান শাওন, ফারিয়া শাহরিন।

‘এই মন তোমারই’ নাটকের দৃশ্য
সংগৃহীত