ঈদের সব কটি ছবির নায়ক শাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদে মুক্তি পাচ্ছে তিনটি ছবি। এ পর্যন্ত চূড়ান্ত হওয়া ছবিগুলো হলো: বদিউল আলমের ডন নাম্বার ওয়ান ও হান্ড্রেড পারসেন্ট লাভ—বুক ফাটে তো মুখ ফোটে না এবং শাহাদৎ হোসেনের জিদ্দি মামা। সব কটি ছবির নায়ক শাকিব খান। ছবিগুলোতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, রোমানা ও সাহারা। শাকিব এখন আছেন মালয়েশিয়ায়। সেখানে যাওয়ার আগে প্রথম আলোকে তিনি বলেছেন, ‘যেহেতু এবার ঈদের ছবির সংখ্যা কম, তাই এই তিনটি ছবিকে ঘিরেই দর্শকের আগ্রহ থাকবে। ছবিগুলোর গল্প ভালো। দর্শকের ভালো লাগবে।’