ঈদের সময় পরিবারের বাইরে থাকব না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবার ঈদের সময় দেশের বাইরে অনুষ্ঠান ছিল। সেবার আমি না থাকায় আমাদের পরিবারে ঈদ হয়নি। কেউ নতুন পোশাক পরেননি, মা আমাদের প্রিয় খাবারগুলো রান্না করেননি। এরপর আমি ঠিক করেছি, যা-ই হোক না কেন, ঈদের সময় পরিবারের বাইরে থাকব না।
এ বিষয়গুলো আগে ভাবতে হতো না। কখনো ভাবতেই পারতাম না, পরিবার ছাড়া ঈদ করব। ঈদ সব সময়ই খুব বিশেষ কিছু আমার জন্য। আগে আমরা দুই বোন অনেক ঘুরে ঘুরে খাবার কিনতাম। যখন ছোট ছিলাম, বিটিভিতে ওশিন নামে এক ধারাবাহিক দেখানো হতো। তখন ওশিনের মতো জাপানি পোশাক কিমানো মা বানিয়ে দিয়েছিলেন। সেকি উত্তেজনা আমাদের! ঈদের দিন আমরা দুই বোন এই পোশাক পরে ঘুরেছি।
এখন সেই উত্তেজনা নেই। ঈদের দিন পরিবারের সঙ্গে পুরো সময়টা কাটে। আগে আমরা বন্ধুরা মিলে ঈদের দিন হয়তো কোথাও খেতে যেতাম, এখন সেটাও করা হয় না।