ঈদের ৫ ছবি
এবারের ঈদে মুক্তি পাবে পাঁচটি চলচ্চিত্র। ছবিগুলো হচ্ছে: একবার বল ভালবাসি, জান কোরবান, টাইগার নাম্বার ওয়ান, গরীবের ভাই ও আমার পৃথিবী তুমি।একবার বল ভালবাসিছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। পারিবারিক গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। মেয়েটি তারই খেলার সাথিকে ভালোবাসে। কিন্তু ছেলেটি বারবার সেই ভালোবাসা প্রত্যাখ্যান করে। একসময় মেয়েটি আত্মাহুতির হুমকি দিলে ছেলেটি তার ভালোবাসায় সাড়া দেয়। শুরু হয় আরেক গল্প। এমনি এক গল্পের ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, সাংকো পাঞ্জা, সাদেক বাচ্চু ও রেবেকা।জান কোরবানএম বি মানিক নির্মাণ করেছেন অ্যাকশন ও প্রেমের গল্পের এই ছবিটি। জীবন বাজি রেখে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য দুটি ছেলেমেয়ের যে সংগ্রাম, তা-ই এই ছবিতে ফুটিয়ে তুলেছেন পরিচালক এম বি মানিক। এর সঙ্গে যোগ হয় কিছু দুষ্ট মানুষের কূটচাল। বিভ্রান্ত করে তারা ছেলেমেয়ে দুটিকে।এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগরসহ আরও অনেকে।আমার পৃথিবী তুমিগাজী মাহাবুব নির্মাণ করেছেন এই ছবিটি। প্রেমের এই ছবিতে সুলতান ও রেশমি দুজন ভালোবেসে বিয়ে করে। তারা একটি সুখের সংসার গড়ে তোলে। কিন্তু হঠা ৎ করেই তাদের সংসারে নানা ধরনের সমস্যা দেখা দেয়। শুরু হয় আরেক গল্প। এই ছবিতে অভিনয় করেছেন ইমন, সাহারা, রেসি, জায়েদ খান, সোহেল রানা, আহমেদ শরিফ, মিশা সওদাগর, ডিপজলসহ অনেকেই।গরীবের ভাইপি এ কাজল নির্মাণ করেছেন ছবিটি। রাজা ও রানি ছোটবেলাতেই বাবা-মাকে হারিয়ে এতিম হয়ে যায়। রাজা মানুষের বাড়িতে কাজ করে বোনকে বড় করে তোলে। রাজা বড় হয়ে গ্রামের বাড়িতে কৃষিকাজ করে। এদিকে রাজার বন্ধু রানার সঙ্গে রানির সম্পর্ক গড়ে ওঠে। এর পরই শুরু হয় আরেক গল্প। এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, রোমানা, রেসি, জায়েদ খান, শাকিবা, ডিপজল ও মিশা সওদাগর।টাইগার নাম্বার ওয়ানটাইগার শহরের একজন দুর্ধর্ষ খুনি। এই খুনিকে সবাই ঘৃণা করে। কিন্তু একজনের বাগ্দত্তা স্ত্রী সাহারা। সে টাইগারকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার পরামর্শ দেয়। টাইগার মেয়েটির কথায় তার ভুলগুলো বুঝতে পারে। সে সিদ্ধান্ত নেয়, স্বাভাবিক জীবনে ফিরে আসবে। কিন্তু অপরাধ জগতের মানুষেরা টাইগারকে ভালো হতে দিতে চায় না। শুরু হয় গন্ডগোল। এমনই এক গল্প নিয়ে পরিচালক শাহীন সুমন নির্মাণ করেছেন টাইগার নাম্বার ওয়ান ছবিটি। এই ছবিতে টাইগার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। অন্যান্য চরিত্রে আছেন সাহারা, নিপুণ, অমিত হাসান, মিশা সওদাগর প্রমুখ।