ঈর্ষাকাতর ড্যানিয়েল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পাইডারম্যান ছবির নায়ক টোবি ম্যাগুইরের প্রতি ঈর্ষা অনুভব করেন তরুণ অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হ্যারি পটার ছবির এই তারকা বললেন, ‘এমন একটি অসাধারণ চরিত্রে অভিনয় করতে পারা সৌভাগ্যের ব্যাপার। আমি তাঁর (টোবি ম্যাগুইরে) প্রতি প্রচণ্ড ঈর্ষাবোধ করি।’ ২০ বছর বয়সী এই অভিনেতা এমন একটি চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি নিজের ক্যারিয়ার নিয়েও বেশ চিন্তিত তিনি। হ্যারি পটার সিরিজের ছবিতে কাজ প্রায় শেষের পথে। এরপর তিনি কী করবেন জানেন না। ওয়েবসাইট।