ঈশিতার উপন্যাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশিতাকে সবাই চেনেন কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী আর অভিনয়শিল্পী হিসেবে। কয়েক বছর হলো এসবের পাশাপাশি নাটক ও টেলিছবি পরিচালনা করছেন তিনি। আগেই জানা গেছে, নাচ, গান এবং অভিনয়ের বাইরে যে সময়টুকু পান, তার কিছুটা লেখালেখিতে ব্যয় করেন ঈশিতা। উপন্যাস লেখেন তিনি। গত বছর বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় ঈশিতার প্রথম বই নীরবে। এবার বইমেলায় এসেছে ঈশিতার আরেকটি বই। নাম স্বপ্ন এবং স্বপ্নিল। প্রকাশ করেছে শব্দশিল্প প্রকাশনী।ঈশিতা বলেন, ‘স্বপ্ন এবং স্বপ্নিল নামে বছর ছয়েক আগে আমি একটি নাটক নির্মাণ করেছিলাম। ওই কাহিনিটিকে এবার উপন্যাস আকারে বের করেছি।’ঈশিতা আরও বলেন, ‘নিয়মিতভাবে লেখালেখি করার ইচ্ছা আছে। কারণ, লেখালেখি আমার ভালো লাগে।’