ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণফলক পেলেন আনিসুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে সামাজিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদানের জন্য কলকাতার এশিয়াটিক সোসাইটি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণফলক প্রদান করেছে। গত ২ মে কলকাতায় অনুষ্ঠিত সোসাইটির ২২৭তম বার্ষিক সাধারণ সভায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণ এ ফলক তাঁর হাতে তুলে দেন। ১৮ জন ভারতীয় বিদ্বজ্জন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সোসাইটির অন্যান্য পদক ও ফলক লাভ করেন। তাঁদের মধ্যে অধ্যাপক রামকৃষ্ণ মুখার্জি, কে জি সুব্রামানিয়াম, অধ্যাপক উজ্জ্বল কুমার মজুমদার ও সৌমিত্র চট্টোপাধ্যায় রয়েছেন। অধ্যাপক সুকান্ত চৌধুরী সোসাইটির ফেলো নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।