ঈশ্বরদীতে আবৃত্তি চর্চাকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুদ্ধ স্বরে কবিতা পাঠ ও উচ্চারণের জন্য পাবনার ঈশ্বরদীতে আবৃত্তি চর্চাকেন্দ্র নামে একটি সংগঠন যাত্রা শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গিয়াস শামীম ২৭ মার্চ সন্ধ্যায় শহরের দক্ষিণ স্কুলপাড়ায় এই আবৃত্তি চর্চাকেন্দ্র উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে আবৃত্তি চর্চাকেন্দ্রে সুধী সমাবেশ ও আবৃত্তি পরিবেশন অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির পরিচালনা কমিটির সভাপতি মীর হান্নানুর রহমান। অনুষ্ঠানে অতিথি ছিলেন আবৃত্তিকার খোন্দকার মাহাবুবুল হক, শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও স্কাউট শিক্ষক নওশাদ আলী।
সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীর হুেমায়ূন কবীর। তিনি বলেন, দুই দশক আগে ঈশ্বরদীতে আবৃত্তি চর্চার একটি সংগঠন গড়ে উঠেছিল। কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে কয়েক বছর পর তা বন্ধ হয়ে যাওয়ায় আবৃত্তি শেখার কোনো প্রতিষ্ঠান ছিল না। তাই শিশুদের জন্য তিনি আবৃত্তি চর্চাকেন্দ্র চালু করেছেন।