উঁচু হিলের জুতা নিয়ে বিপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উঁচু হিলের জুতার কী সমস্যা, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন গায়িকা মারায়া ক্যারি। অঘটনটা ঘটেছে এই কদিন আগে, সিঙ্গাপুরে। সেখানে এবারের ‘ফর্মুলা ওয়ান সিংটেল সিঙ্গাপুর গ্রাঁ প্রি’ আসরে চলছিল তাঁর পরিবেশনা। এর মধ্যে হঠাৎ টাল সামলাতে না পেরে পড়ে গিয়ে পায়ের গোড়ালি মচকে যায় মারায়ার। পরে অবশ্য উঁচু হিলের জুতা জোড়া খুলে খালি পায়েই মারায়া শেষ করেছেন পরিবেশনা। কিন্তু আঘাতটা খুব ছোটখাটো ছিল না। মচকে যাওয়া গোড়ালি নিয়ে আপাতত হুইলচেয়ারেই চলাফেরা করতে হচ্ছে এই সংগীত তারকাকে। ওয়েবসাইট।