উইকিলিকস এবং বলিউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসের মাধ্যমে ফাঁস হওয়া বহু গোপন তথ্যের একটি শুনে নিন—যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে স্থিতিশীল করার জন্য বলিউডের তারকাদের বেশি বেশি আফগানিস্তান সফর করানোর পরামর্শ দিয়েছিলেন একজন মার্কিন কূটনীতিক।আফগানিস্তানের পুনর্গঠনে ভারতের কী ভূমিকা থাকতে পারে—এ ধরনের একটি বিষয়ে কিছু বুদ্ধি-পরামর্শ চাওয়া হয়েছিল ওয়াশিংটন থেকে। এ প্রসঙ্গেই মার্কিন কূটনীতিক দিয়েছিলেন এই বলিউডি ফর্মুলা। ২০০৭ সালের মার্চ মাসে প্রেরিত ওই তারবার্তায় বলা হয়, ‘আমরা বুঝতে পারছি, বলিউডি ছবি আফগানিস্তানে খুব জনপ্রিয়। সুতরাং, আগ্রহী বলিউড তারকাদের আফগানিস্তান সফরে নেওয়া যেতে পারে। তাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়গুলোর প্রতি মানুষজনের দৃষ্টি আকর্ষণ করতে সহায়তা করবেন।’ ওয়েবসাইট।দিল্লিতে ‘স্টপ জেনোসাইড’