উইকিলিকস কেলেঙ্কারিতে লেডি গাগা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতে-পাঁচে না থেকেও উইকিলিকস কেলেঙ্কারিতে উঠে এসেছে পপতারকা লেডি গাগার নাম। মার্কিন পররাষ্ট্রনীতির আড়াই লাখ গোপন নথি ফাঁস করে গোটা দুনিয়ায় আলোচনার ঝড় তুলেছে অনলাইন সংবাদমাধ্যম উইকিলিকস। বিশ্বের বাঘা বাঘা রাজনীতিকের ঘুম এক নিমিষে হারাম করে দিয়েছে সংবাদমাধ্যমটি। ধারণা করা হচ্ছে, গোপন এসব নথি ফাঁসের নাটের গুরু মার্কিন এক সেনাসদস্য। ব্র্যাডলি মানিং নামের ওই সেনাসদস্য স্বীকার করেছেন, পপতারকা লেডি গাগার একটি সিডির মাধ্যমে তথ্যগুলো উইকিলিকসের কাছে পৌঁছে দিয়েছেন তিনি। ব্র্যাডলি মানিংয়ের ভাষ্যমতে, ‘গানগুলো মুছে সেখানে গোপন বার্তাগুলো তুলে নিই। এ সময় লেডি গাগার একটি গানের কলি আওড়াচ্ছিলাম। কারও সন্দেহের প্রশ্নই ওঠে না।’ এ ব্যাপারে লেডি গাগা কোনো মন্তব্য করেননি। মনস্টার বল ওয়ার্ল্ড ট্যুর কনসার্টে তিনি এখন ইউরোপে আছেন। ওয়েবসাইট।