উইকিলিকসে শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খানের প্রতি শিবসেনার হুমকির কথাও প্রকাশ পেয়েছে উইকিলিকসের প্রকাশিত বার্তায়। ভারতে মার্কিন দূতাবাসের ওই বার্তায় বলা হয়েছে, শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র মাই নেম ইজ খান-এর প্রদর্শনীতে শিবসেনা বাধা দিচ্ছে। করণ জোহর পরিচালিত মাই নেম ইজ খান ছবিটি মুক্তি পেয়েছে এ বছরই। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান ও কাজল। ২২ ফেব্রুয়ারি মার্কিন দূতাবাস থেকে পাঠানো ওই বার্তায় বলা হয়, ‘শাহরুখ খানের মাই নেম ইজ খান ছবির প্রদর্শনীতে শিবসেনা বাধা দিচ্ছে। কারণ, তিনি আসন্ন ক্রিকেট মৌসুমে পাকিস্তানি ক্রিকেটারদের না থাকা নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন।’ ওয়েবসাইট।