উইন্টারসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ বিরতির পর বিলবোর্ড শীর্ষ ২০০ অ্যালবামের তালিকায় ১০৯তম স্থান দখল করে আবার নতুনভাবে যাত্রা শুরু করল ‘উইন্টারসান’। তাদের দ্বিতীয় অ্যালবাম টাইম-এর প্রথম খণ্ড বের হওয়ার পর তারা অনেক বছর পর আবার মেটাল জগতে আলোচনায় এল। তারা যে ধারার গান করে, তাতে তাদের নতুন অ্যালবাম টাইম বিলবোর্ড শীর্ষ ২০০ অ্যালবামের তালিকায় ১০৯তম স্থানে আসার ফলে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে চলেছে। আজ আমরা আনন্দ-এর পাঠকদের কাছে উইন্টারসান নামক ব্যান্ডকে পরিচয় করিয়ে দেব। ইয়ারি মায়েনপা একাই ২০০৩ সালে ফিনল্যান্ডে উইন্টারসান-এর যাত্রা শুরু করেন। তিনি চেয়েছিলেন এমন গান করতে, যেন গান শুনে শ্রোতার মহাশূন্যে ভেসে বেড়ানোর কথা মনে হয়।তিনি তাঁর বন্ধুদের দেওয়া নামের তালিকা থেকে ব্যান্ডের নাম বাছাই করেন। পরবর্তীকালে তিনি নামের পেছনে যে ব্যাখ্যা দেন, তা থেকে জানা যায় উইন্টারসানের নামের রহস্য। ‘উইন্টার’ হলো প্রচণ্ড ঠান্ডা ও ঝোড়ো আবহাওয়া এবং ফিনল্যান্ডের দুঃখ—আশাহীনতা ও জাদুর প্রতিফলন। আবার ‘সান’ হলো মহাশূন্যের সঙ্গে এক নিবিড় সম্পর্কের প্রতিফলন। উইন্টারসান ব্যান্ডের গানের কথায়ও এই বিষয়গুলো ঘুরেফিরে এসেছে। ইয়ারি মায়েনপা ছিলেন মূলত ‘এনসিফেরাম’ নামক ব্যান্ডের সদস্য। ১৯৯৬ সাল থেকে তিনি এনসিফেরামের সঙ্গে ছিলেন। তাঁরই একটা প্রকল্প ছিল এই উইন্টারসান। তিনি ১৯৯৫ থেকে ২০০৪ সালের মধ্যেই উইন্টারসান-এর জন্য গান তৈরি করতে থাকেন। তিনি উইন্টারসান-এর ডেমো রেকর্ড নিয়ে রটেন সাউন্ড নামক ব্যান্ডের ড্রামার কাই হাহাতাকে শোনান। ডেমো শুনে কাই হাহাতা উইন্টারসানের খণ্ডকালীন ড্রামার হতে রাজি হলেন। এরপর তাঁরা দুজন মিলে ‘উইন্টার ম্যাডনেস’, ‘বিয়ন্ড দ্য ডাব সাল’ এবং ‘ডেথ অ্যান্ড হিলিং’-এর ডেমো নিউক্লিয়ার ব্লাস্টের কাছে পাঠান। নিউক্লিয়ার ব্লাস্ট তাঁদের সঙ্গে চুক্তিবদ্ধ হলো, তবে শর্ত থাকল যে প্রতিটা অ্যালবামের আরও তিনটা করে ডেমো পাঠাতে হবে।এ চুক্তি হওয়ার পরও মায়েনপা তাঁর মূল ব্যান্ড এনসিফেরামের সঙ্গে কাজ করতে এবং উইন্টারসানকেই তাঁর একটা পার্শ্ব প্রকল্প হিসেবে রাখতে চেয়েছিলেন। তবে ২০০৪ সালে এনসিফেরামের অ্যালবাম প্রকাশনা ও উইন্টারসানের অ্যালবাম রেকর্ড করার সময় যখন মিলে যাচ্ছিল, তখন তিনি এনসিফেরাম ত্যাগ করতে বাধ্য হন। বলা যায়, তাঁকে এনসিফেরাম থেকে বের করে দেওয়া হয়। এরপর তাঁরা দুজন আরও বেশি করে অ্যালবামে মনোযোগ দেন। এখানে মায়েনপা নিজেই ভোকাল, গিটার, বেজ ও কি বোর্ড বাজিয়েছেন। উইন্টারসান ব্যান্ডটি মূলত মেলোডিক ডেথ মেটাল, পাওয়ার মেটাল, ফোব মেটাল ও সিম্পানিক মেটাল ধারার। যাঁরা উইন্টারসান শোনেননি, তাঁদের অবশ্যই শুনতে হবে। উইন্টারসানের অ্যালবামউইন্টারসান (২০০৪) টাইম (প্রথম খণ্ড) ২০১২সদস্যরা হলেনইয়ারি মায়েনপা (ভোকালস, গিটার, কি বোর্ড) (২০০৩-বর্তমান) বেজ (২০০৪)কাই হাহাতা (ড্রামস) (২০০৪-বর্তমান) তিমু ম্যানটিসারি (গিটার) ২০০৪-বর্তমান)যুকা কনকিনেন (বেজ) (২০০৫-বর্তমান)