উইন্সলেট হবেন এলিজাবেথ টেলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলিজাবেথ টেলর নেই। কিন্তু তাঁরই রূপ ধরবেন কেট উইন্সলেট। কনট্যাক্ট মিউজিক জানিয়েছে, ডব্লিউ ম্যাগাজিনের ‘হিরোজ’ সংখ্যার জন্য এক সিরিজ আলোকচিত্রে পোজ দেবেন এই তারকা। আলোকচিত্রী হিসেবে ক্যামেরার পেছনে থাকবেন মারিও টেস্টিনো। প্রয়াত টেলরের বিখ্যাত ‘ক্লিওপেট্রা’সহ আরও কয়েকটি রূপে আবির্ভূত হবেন উইন্সলেট। নতুন এক অভিজ্ঞতা পাওয়ার প্রাক্কালে এই তারকা বললেন, ‘এটা এক দারুণ অভিজ্ঞতা হবে। আর টেলর আমার অভিনয়জীবনের অন্যতম অনুপ্রেরণা। আমি তাঁর অনুরাগী।’ আইএএনএস।