উইন্সলেটের প্রতি ডিক্যাপ্রিওর প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনার্দো ডিক্যাপ্রিও আর কেট উইন্সলেট
লিওনার্দো ডিক্যাপ্রিও আর কেট উইন্সলেট

সর্বকালের অন্যতম সেরা রোমান্টিক দুটো চরিত্রের জন্ম দিয়েছেন এই জুটি। টাইটানিক ছবির অমর প্রেমগাথায় ‘রোজ’ আর ‘জ্যাক’ চরিত্রে অভিনয় করেছিলেন কেট উইন্সলেট আর লিওনার্দো ডিক্যাপ্রিও। ১৬ বছর পেরিয়ে গেলেও এখনো দুজন দুজনের ভালো বন্ধু হয়ে আছেন। ডিক্যাপ্রিও জানান, এখনো তিনি উইন্সলেটকে ভালোবাসেন। অবশ্য এ ভালোবাসা বন্ধুর। উইন্সলেট আবার মা হওয়ায় শুভেচ্ছা জানিয়ে ডিক্যাপ্রিও বলেন, ‘ও অসাধারণ একটা মানুষ। ওর মধ্যে কোনো ভণিতা নেই। আমি ওকে সত্যিই ভালোবাসি। ও নতুন একটা শিশুও পেল, তা ছাড়া ও গভীর প্রেমেও ডুবে আছে।’ পিটিআই।