উইন্সলেটের প্রশংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় পর্দায় অভিনয় করে ভক্ত, দর্শক ও সমালোচকদের মন জয় করেছেন বহু আগেই। পেয়েছেন অস্কার। এবার ছোট পর্দায় কাজ করলেন টাইটানিক ছবির নায়িকা কেট উইন্সলেট। এইচবিওর জন্য তৈরি মাইল্ডরেড পিয়ার্স নামে একটি মিনি সিরিজে অভিনয় করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে সিরিজটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। ছোট পর্দায় উইন্সলেটকে দেখে, তাঁর অভিনয়দক্ষতা দেখে দর্শক ও সমালোচকেরা মুগ্ধ।মাইল্ডরেড পিয়ার্স-এ উইন্সলেট তালাক দেওয়া এক নারীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি দুটি মেয়েকে নিয়ে কঠিন সময় পার করেন।উদ্বোধনী প্রদর্শনী শেষে নিউইয়র্ক টাইমস লিখেছে, ‘কেট উইন্সলেট অসাধারণ এক অভিনেত্রী। যিনি আবেগ-অনুভূতিগুলো খুব সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলতে পারেন।’ ওয়েবসাইট।