উইমেন অ্যান্ড গ্রিন ইকোনমি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশ্বিক উষ্ণতা পরিবেশ এবং নারীর ওপর কী প্রভাব ফেলছে, নারীর স্বাধীনতা, বাংলাদেশ ও ভারতে নারীর অবস্থান—এমনি নানা বিষয় নিয়ে তৈরি হয়েছে টক শো ‘উইমেন অ্যান্ড গ্রিন ইকোনমি’। অনুষ্ঠানটি প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে আজ সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে। অনুষ্ঠানে কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। তাঁর সঙ্গে আরও আছেন আতিক রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শাহীন আনাম। এর প্রযোজক পলাশ মাহবুব।