উইলিয়াম-কেটের বিয়েতেও ওয়ারেন গ্রিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিন্স উইলিয়ামের জন্মের এক বছর আগ থেকে, মানে ১৯৮১ সাল থেকে ব্রিটিশ রাজপরিবারকে সুরের মূর্ছনায় মাতিয়ে রাখছেন তিনি। ৫৫ বছর বয়সী এই সংগীত ও অর্কেস্ট্রা পরিচালকের নাম ক্রিস্টোফার ওয়ারেন গ্রিন। এবার প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়েতে সংগীত পরিচালনা করতে যাচ্ছেন তিনি। লন্ডন চেম্বার অর্কেস্ট্রা এবং দ্য শার্লটন (এনসি) সিম্ফনির সংগীত পরিচালক গ্রিন মূলত বেহালাবাদক। ১৯৮১ সালে প্রিন্স চার্লস তাঁকে প্রথম আমন্ত্রণ জানিয়েছিলেন বাকিংহাম প্যালেসের বলরুমে। তারপর রানি এলিজাবেথের ৮০তম ও প্রিন্স চার্লসের ৬০তম জন্মদিনসহ ব্রিটিশ রাজপরিবারের অনেক অনুষ্ঠানে সংগীত পরিচালকের ভূমিকায় দেখা গেছে তাঁকে। ওয়েবসাইট।